
বাউফলে থানা পুলিশ ঈদের দিন যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার:
বাউফল প্রতিনিধি:
পটুয়াখালীর বাউফলের নাজিরপুর ইউনিয়নের তাঁতেরকাঠি সহিস্যা গ্রামে আলমাস হোসেন মৃধা (৩৫) নামের এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। আলমাস তার স্ত্রীকে নিয়ে দীর্ঘদিন ধরে বাউফল পৌরসভার ৮ নং ওয়ার্ডের এমপি ব্রিজের ভাড়া বাসায় থাকতো।
আজ বৃহস্পতিবার (২৮ মে) ঈদুল আযহার দিন সকালে পুলিশ ঘরের দরজা ভেঙে তার ঝুলন্ত লাশ উদ্ধার করে। তার বাবার নাম সিরাজ মৃধা।
স্থানীয় ও পরিবার সূত্রে জানা গেছে, ৭-৮ বছর আগে শিলা নামের এক নারীকে তিনি বিয়ে করেন। তাদের সংসারে এক ছেলে ও এক মেয়ে রয়েছে।
আলমাস পেশায় একজন ট্রলি চালক ছিলেন।ট্রলি চালিয়ে আসা-যাওয়ার পথে ফারজানা নামের এক কাজের বুয়া তরুণীর সাথে তার পরিচয় হয়। দীর্ঘদিন ধরে ঐ তরুণীর সাথে পরকীয়া প্রেমের সম্পর্ক চলে।
একপর্যায়ে বিষয়টি তার স্ত্রী শিলা জেনে গেলে এ নিয়ে সংসারে কলহের সৃষ্টি হয়। দুজনের মধ্যে প্রায়ই মারামারি হতো।
ঘটনার দিন বুধবার গভীর রাতে আলমাস তার শোয়ার রুমে স্ত্রী-সন্তানকে ঘুমন্ত অবস্থায় রেখে রুমের বাইরে দিয়ে দরজায় ছিটকিনি লাগিয়ে পাশের রুমে গিয়ে গলায় ফাঁস দেন।
সকালে তার স্ত্রী ঘুম থেকে জেগে দেখেন তার স্বামী পাশে নেই এবং অন্য রুমের দরজা বন্ধ। পরে তার ডাক চিৎকারে লোকজন এসে দরজার ছিটকিনি ভেঙে ফেলার চেষ্টা করে।
এরপর পাশের রুমের জানালা দিয়ে আলমাসের লাশ ঝুলতে দেখে পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ সকাল ৭টায় ঘটনাস্থলে গিয়ে দরজা ভেঙে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
বাউফল থানার ইনচার্জ (ওসি) সিরাজুল ইসলাম বলেন, “লাশ ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। থানায় একটি ইউডি মামলা হয়েছে।”
বাউফল প্রতিনিধি:
০১৭২৫০৯৮৭৬৪
তারিখ:২৮-০৫-২০২৬
© All rights reserved © 2025
Leave a Reply