
গাইবান্ধায় পবিত্র ঈদুল আজহার আনন্দ ভাগাভাগি করে নিতে অবহেলিত হরিজন সম্প্রদায়ের সদস্যদের মাঝে নগদ অর্থ ও খাদ্য সামগ্রী বিতরন
রানা ইস্কান্দার রহমান।
গাইবান্ধা জেলা প্রতিনিধি।
গাইবান্ধায় পবিত্র ঈদুল আজহার আনন্দ ভাগাভাগি করে নিতে অবহেলিত হরিজন সম্প্রদায়ের সদস্যদের মাঝে নগদ অর্থ ও খাদ্য সামগ্রী বিতরন করা হয়েছে। আজ বুধবার বিকেলে জেলা শহরের স্বাধীনতা প্রাঙ্গনে জেলা প্রশাসন ও এক ব্যবসায়ীর যৌথ উদ্যোগে ১০০ জন হরিজন সম্প্রদায়ের মাঝে নগদ অর্থ ও খাদ্য সামগ্রী বিতরন করা হয়। ৮ প্রকার খাদ্য সামগ্রীর মধ্যে রয়েছে চাল, ডাল, ভোজ্য তেল, লবন, মরিচের গুড়া, হলুদের গুড়া, ধনিয়া গুড়া।
এতে উপস্থিত থেকে নগদ এক হাজার টাকা ও খাদ্য সামগ্রী বিতরন করেন জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা ও অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব নিলিমা আখতার। এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক যাদব সরকার, সহকারী কমিশনার(এনডিসি) সাব্বির আহম্মেদ। এছাড়াও হরিজন কলোনির নেতারা উপস্থিত ছিলেন।
নগদ অর্থ ও খাদ্য সামগ্রী পেয়ে উপকারভোগীরা বলেন, আমরা পরিছন্নতাকর্মী জন্যই কোনো হোটেলে বসতে পারিনা। অন্য ধর্মের বন্ধু বান্ধবদের সাথে একই টেবিলে বসে কোথাও খেতে পারিনা। সমাজ আমাদের কে অনেক নিচু চোখে দেখে। আজ জেলা প্রশাসক আমাদের জন্য ঈদ উপহার হিসেবে খাদ্য সামগ্রী নিয়ে এসেছে আমরা খুব খুশি। শেষে জেলা প্রশাসক ও দাতার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তারা।
এর আগে সময় সংবাদে গাইবান্ধার পিছিয়ে পড়া, অবহেলিত পরিচ্ছন্নকর্মী- হরিজনদের জীবনচিত্র নিয়ে সংবাদ প্রচার হয়। সংবাদটি একজন ব্যবসায়ীর দৃষ্টিগোচরে আসে।
নাম প্রকাশে অনিচ্ছুক ওই ব্যাবসায়ী গাইবান্ধা পৌর এলাকার হরিজন পরিবারের প্রত্যেক সদস্যদের জন্য নগদ এক হাজার করে টাকা ঈদ উপহার দেন। একই সাথে গাইবান্ধা জেলা প্রশাসক খাদ্য সামগ্রী দেন।
© All rights reserved © 2025
Leave a Reply