1. admin@pratidindurnitirtalash.com : pratidindurnitirtalash : pratidindurnitirtalash
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ০২:১৮ পূর্বাহ্ন

সাভারে মাদক ডিলার শামীম বাহীনি’র সাথে সখ্যতা’র প্রমান পাওয়ায় মাদারবোর্ড ওসি আরমান আলী সহ চার পুলিশ ক্লোজ!

Reporter Name
  • Update Time : বুধবার, ২৭ মে, ২০২৬
  • ৪২ Time View

সাভারে মাদক ডিলার শামীম বাহীনি’র সাথে সখ্যতা’র প্রমান পাওয়ায় মাদারবোর্ড ওসি আরমান আলী সহ চার পুলিশ ক্লোজ!

মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করতে না পারা ও তার সাথে সখ্যতা থাকা ও আইন-শৃঙ্খলা অবনতির জন্য সাভার মডেল থানার ওসি আরমান আলীকে ক্লোজ করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে!

দুপুরে বিষয়টি নিশ্চিত করেন ঢাকা জেলার পুলিশ সুপার শামীমা পারভীন। জানা যায় গত ২২শে মে সাভারের রাজাসন এলাকায় শীর্ষ মাদক ব্যবসায়ী শামীমের আস্তানায় নিউজ করতে যান দেশ টিভি ও এস‌এ টিভির তিন সাংবাদিক।

এসময় মাদক ব্যবসায়ী শামীমের লোকজন তিন সাংবাদিককে নির্মমভাবে পিটিয়ে আহত করে হাসপাতালে পাঠায়। এঘটনায় ২১ জনের নাম উল্লেখ করে সাভার মডেল থানায় মামলা দায়ের করা হলেও এখনো শীর্ষ মাদক ব্যবসায়ী শামীমকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।

এদিকে মাদক ব্যবসায়ীর সাথে সখ্যতা থাকায় গতকাল সাভার মডেল থানার এসআই ও দুই এএস আইকে ক্লোজ করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়। পরে আজ একই ঘটনায় সাভার মডেল থানার ওসি আরমান আলীকেও ক্লোজ করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2025

: :