1. admin@pratidindurnitirtalash.com : pratidindurnitirtalash : pratidindurnitirtalash
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০২:০৪ পূর্বাহ্ন

ঈদের দিন প্রধানমন্ত্রী বাসভবনের অভিমুখে প/দ/যা/ত্রা/র /#ঘোষণা #

Reporter Name
  • Update Time : সোমবার, ২৫ মে, ২০২৬
  • ৫৩ Time View

ঈদের দিন প্রধানমন্ত্রী বাসভবনের অভিমুখে প/দ/যা/ত্রা/র /#ঘোষণা #
৪২বছর ধরে বেতনহীন স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানবেতর জীবন।
দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি।
দেশের স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকেরা দীর্ঘ ৪২বছর ধরে সরকারি স্বীকৃতি থাকা সত্বেও বেতন-ভাতা ছাড়া দায়িত্ব পালন করে আসছেন। বারবার সাংবাদিক সন্মেলন, দাবি উত্থাপন,মানববন্ধন,স্মারকলিপি ও আন্দোলনের পরও স্হায়ী সমাধান না হওয়ায় এবার ঈদের দিন প্রধানমন্ত্রী বাসভবনের অভিমুখে পদযাত্রা ঘোষণা দিয়েছেন স্বতন্র ইবতেদায়ী শিক্ষকেরা।

শিক্ষকদের অভিযোগ,স্বাধীনতার পর প্রাথমিক ধর্মীয় শিক্ষাকে বিস্তৃত করতে দেশে হাজার হাজার স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা প্রতিষ্ঠা করা হয়। এসব প্রতিষ্ঠানে নিয়োজিত শিক্ষকেরা নিয়মিত পাঠদান, পরীক্ষা গ্রহণ এবং প্রশাসনিক দায়িত্ব পালন করলেও তারা এখনো সরকারি বেতন কাঠামোর বাইরে রয়ে গেছেন। ফলে অধিকাংশ শিক্ষক মানবেতর জীবনযাপন করছেন।

শিক্ষক নেতারা জানান,দেশে বর্তমানে কয়েক হাজার স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা রয়েছে এবং লাখো শিক্ষার্থী এসব প্রতিষ্টানে পড়াশোনা করছে। কিন্তু শিক্ষকদের বড় একটি অংশ কোন ধরনের মাসিক বেতন,কিংবা উৎসব ভাতা কিংবা পেনশন সুবিধা পাননা। অনেক শিক্ষক জীবিকার তাগিদে কৃষি কাজ, দিনমজুরি কিংবা ছোট ব্যবসার সঙ্গে জড়িত হতে বাধ্য হয়েছেন।

আন্দোলনরত শিক্ষকেরা বলেন, ৪২বছর ধরে আমরা বিনা বেতনে জাতি গঠনের কাজ করছি। বহু সরকার এসেছে-গেছে কিন্তু আমাদের দাবি আজও বাস্তবায়ন হয়নি।তাই বাধ্য হয়েই ঈদের দিন প্রধানমন্ত্রী বাসভবনের দিকে পদযাত্রার কর্মসূচি ঘোষণা করা হয়েছে।
তাদের প্রধান দাবিগুলোর মধ্যে রয়েছে –
# স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয় করন।
# সকল শিক্ষককে সরকারি বেতন কাঠামোর আওতায় আনা।
# ঈদ বোনাস ও অন্যান্য ভাতা প্রদান।
# চাকুরির স্থায়িত্ব ও অবসর সুবিধা নিশ্চিত করা।

শিক্ষকদের মতে, ধর্মীয় ও নৈতিক শিক্ষার প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করলেও তারা রাষ্ট্রীয় সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত। দ্রুত দাবি মেনে নেওয়া না হলে আরও কঠোর কর্মসুচির ও হুশিয়ারি দেন তারা।

এ দিকে শিক্ষকদের এই ঘোষণাকে ঘিরে বিভিন্ন মহলে আলোচনা শুরু হয়েছে। শিক্ষা সংশ্লিষ্ট ব্যক্তিরা বলেছেন, দীর্ঘদিনের এই সমস্যার টেকসই সমাধান না হলে দেশের প্রাথমিক ধর্মীয় শিক্ষা ব্যবস্হায় নেতিবাচক প্রভাব পড়তে পারে।

স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকেরা আশা করেছেন, তাদের দীর্ঘদিনের দুর্ভোগ ও ন্যায্য দাবির বিষয়টি সরকার মানবিক দৃষ্টিতে বিবেচনা করবে এবং দ্রুত কার্যকর পদক্ষেপ নেবে
২৬/০৫/২০২৬

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2025

: :