1. admin@pratidindurnitirtalash.com : pratidindurnitirtalash : pratidindurnitirtalash
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৭:০৩ পূর্বাহ্ন

দ্রুততম সময়ে নিখোজ হওয়া শিশু ভাই-বোন উদ্ধার, এবং পিতা-মাতার নিকট নিকট হস্তান্তর

Reporter Name
  • Update Time : বুধবার, ২০ মে, ২০২৬
  • ৪২ Time View

দ্রুততম সময়ে নিখোজ হওয়া শিশু ভাই-বোন উদ্ধার, এবং পিতা-মাতার নিকট নিকট হস্তান্তর

মোঃ ওলিউল্লাহ্ নওগাঁ জেলা প্রতিনিধি: গতরাত নওগাঁ সদর থানায় ১২.৩০ ঘটিকায় শ্রী কাজল চন্দ্র মন্ডল (৪৫) পিতা- নিরঞ্জন চন্দ্র মন্ডল, সাং- ইকরতারা হিন্দু পাড়া,থানা+জেলা- নওগাঁ থানায় এসে জানায় যে,১৯/৫/২০২৬ তারিখ সকাল ০৮.০০ ঘটিকায় তার ছেলে জয়ন্ত (১০) এবং মেয়ে ঋতু মন্ডল(০৬) কাউকে কিছু না বলে কোথায় যেন চলে গেছে। সারাদিন তাদের খোঁজাখুঁজি করে কোথাও না পেয়ে থানায় থানা এসেছেন নিখোঁজ জিডি করতে, এবং পুলিশের সাহায্য পেতে ।

বিষয়টি সদর থানার অফিসার ইনচার্জ নওগাঁ জেলার পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামকে জানালে, তিনি এই বিষয়টি দ্রুত জিডি করে সিরিয়াসলি অনুসন্ধান করা নির্দেশনা প্রদান করেন। কেননা শিশু দুইজন যে কোন অপরাধী চক্রের হাতে পড়তে পারে। বিষয়টি ডাইরি ভুক্ত করে সদর থানা পুলিশ বিরামহীন অভিযান পরিচালনা করে আজকে সকাল ১১.৩০ ঘটিকায় নওগাঁ শহরের কালীতলা এলাকা থেকে উদ্ধার করা হয়েছে।

পরবর্তীতে আইনানুগ আনুষ্ঠানিকতা সম্পন্ন করে তাদের পিতা-মাতার নিকট সন্তানদের হস্তান্তর করা হয়েছে। দ্রুততম সময়ে শিশু দুজন ফেরত পাওয়া শিশুদের পিতা-মাতা এবং আত্মীয়-স্বজন পুলিশের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জ্ঞাপন করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2025

: :