1. admin@pratidindurnitirtalash.com : pratidindurnitirtalash : pratidindurnitirtalash
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৭:০৪ পূর্বাহ্ন

‎গোবিন্দগঞ্জে সিএসডি স্থাপনে খাদ্য নিয়ন্ত্রণ অফিসে এমপি শামীম লিংকনের বিশেষ গুরুত্বপূর্ণ আলোচনা

Reporter Name
  • Update Time : বুধবার, ২০ মে, ২০২৬
  • ৩৬ Time View

‎গোবিন্দগঞ্জে সিএসডি স্থাপনে খাদ্য নিয়ন্ত্রণ অফিসে এমপি শামীম লিংকনের বিশেষ গুরুত্বপূর্ণ আলোচনা

রানা ইস্কান্দার রহমান।

 

গাইবান্ধা জেলা প্রতিনিধি।

 

‎১৫ একর জায়গায় ৫০ হাজার মেট্রিক টন খাদ্যশস্য সংরক্ষণের পরিকল্পনায় আশাবাদী উত্তরাঞ্চলবাসী

‎গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় একটি আধুনিক সিএসডি (সেন্ট্রাল স্টোরেজ ডিপো) স্থাপনের উদ্যোগ নতুন করে আশার সঞ্চার করেছে উত্তরাঞ্চলের কৃষক, ব্যবসায়ী ও সাধারণ মানুষের মাঝে। গাইবান্ধা-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ শামীম লিংকনের সক্রিয় প্রচেষ্টা ও তদবিরে বিষয়টি এখন গুরুত্বের সঙ্গে বিবেচিত হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

‎সম্প্রতি গোবিন্দগঞ্জ উপজেলা খাদ্য নিয়ন্ত্রণ অফিসে উপজেলা খাদ্য নিয়ন্ত্রণ অফিসার মোঃ রওশানুল কাওছারের সঙ্গে এক বিশেষ গুরুত্বপূর্ণ আলোচনা করেন এমপি শামীম লিংকন। এ সময় গোবিন্দগঞ্জে একটি আধুনিক সিএসডি স্থাপনের প্রয়োজনীয়তা, খাদ্যশস্য সংরক্ষণ ব্যবস্থা, উত্তরাঞ্চলের খাদ্য নিরাপত্তা এবং কৃষকদের স্বার্থ রক্ষার বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা অনুষ্ঠিত হয়।

‎জানা গেছে, প্রস্তাবিত সিএসডিটি প্রায় ১২ থেকে ১৫ একর জমির ওপর নির্মাণের পরিকল্পনা করা হচ্ছে। এতে আধুনিক গুদাম, খাদ্যশস্য সংরক্ষণ ইউনিট, ট্রাক টার্মিনাল, লোড-আনলোড সুবিধা, প্রশাসনিক ভবনসহ প্রয়োজনীয় অবকাঠামো গড়ে তোলা হবে। প্রাথমিকভাবে এখানে প্রায় ৫০ হাজার মেট্রিক টন চাল ও গম সংরক্ষণের সক্ষমতা তৈরির পরিকল্পনা রয়েছে।

‎বিশেষজ্ঞদের মতে, গোবিন্দগঞ্জ উত্তরবঙ্গের প্রবেশদ্বার হিসেবে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি উপজেলা। এটি রংপুর বিভাগের অন্যতম কৃষিপ্রধান ও বাণিজ্যিক এলাকা। কৃষি বিভাগের তথ্য অনুযায়ী, শুধুমাত্র গোবিন্দগঞ্জ উপজেলাতেই প্রায় ৩১ হাজার ১২০ হেক্টর জমিতে বোরো ধানের আবাদ হয়েছে এবং সম্ভাব্য উৎপাদন ২ লাখ মেট্রিক টনেরও বেশি। প্রতিবছর এ অঞ্চল থেকে বিপুল পরিমাণ ধান, চাল ও গম দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করা হয়।

‎বর্তমানে রংপুর বিভাগে মাত্র একটি সিএসডি দিনাজপুর জেলায় অবস্থিত হওয়ায় গাইবান্ধাসহ আশপাশের জেলার খাদ্যশস্য সংরক্ষণ ও পরিবহনে নানা সমস্যার সৃষ্টি হয়। গোবিন্দগঞ্জে একটি আধুনিক সিএসডি নির্মাণ করা হলে রংপুর বিভাগের ৮টি জেলা এবং পাশ্ববর্তী জয়পুরহাট জেলার ৯২টি এলএসডির সঙ্গে সমন্বয় করে খাদ্যশস্য সংরক্ষণ ও সরবরাহ ব্যবস্থা আরও সহজ, দ্রুত ও সাশ্রয়ী হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

‎আলোচনায় এমপি মোহাম্মদ শামীম লিংকন বলেন, গোবিন্দগঞ্জের ভৌগোলিক অবস্থান, যোগাযোগ ব্যবস্থা ও কৃষি উৎপাদনের সক্ষমতা বিবেচনায় এখানে একটি আধুনিক সিএসডি অত্যন্ত প্রয়োজন। এটি বাস্তবায়িত হলে কৃষকরা ন্যায্যমূল্য পাবেন, খাদ্য নিরাপত্তা নিশ্চিত হবে এবং উত্তরাঞ্চলের খাদ্য ব্যবস্থাপনায় নতুন গতি আসবে।

‎তিনি আরও বলেন, রংপুর সুগার মিলের পতিত জমি ব্যবহার করে সহজেই সিএসডি নির্মাণ করা সম্ভব। এতে সরকারের অতিরিক্ত ভূমি অধিগ্রহণের প্রয়োজন কমবে এবং স্থানীয় মানুষের কর্মসংস্থানের নতুন সুযোগ সৃষ্টি হবে। পাশাপাশি এলাকার সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নেও ইতিবাচক প্রভাব পড়বে।

‎গোবিন্দগঞ্জ উপজেলা খাদ্য নিয়ন্ত্রণ অফিসার মোঃ রওশানুল কাওছার এ উদ্যোগকে সময়োপযোগী উল্লেখ করে বলেন, গোবিন্দগঞ্জের যোগাযোগ ব্যবস্থা অত্যন্ত উন্নত এবং এটি উত্তরাঞ্চলের কেন্দ্রীয় অবস্থানে রয়েছে। এখানে একটি সিএসডি স্থাপন হলে খাদ্য সংরক্ষণ ও বিতরণ কার্যক্রম অনেক বেশি কার্যকর হবে।

‎এদিকে স্থানীয় কৃষক, ব্যবসায়ী ও সচেতন মহল এমপি শামীম লিংকনের এ উদ্যোগকে জনকল্যাণমূলক ও দূরদর্শী পদক্ষেপ হিসেবে অভিহিত করেছেন। তাদের প্রত্যাশা, সরকারের দ্রুত সিদ্ধান্তের মাধ্যমে গোবিন্দগঞ্জে আধুনিক সিএসডি বাস্তবায়িত হলে উত্তরাঞ্চলের খাদ্য ব্যবস্থাপনায় নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে।

‎ছবিঃ গোবিন্দগঞ্জ উপজেলা খাদ্য নিয়ন্ত্রণ অফিসে সিএসডি স্থাপন বিষয়ে আলোচনা শেষে এমপি মোহাম্মদ শামীম লিংকন ও উপজেলা খাদ্য নিয়ন্ত্রণ অফিসার মোঃ রওশানুল কাওছারের সৌজন্য করমর্দন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2025

: :