
মাগুরা জেলা পুলিশের সাপ্তাহিক মাস্টার প্যারেড অনুষ্ঠিত
শামীম শেখ,স্টাফ রিপোর্টার
মাগুরা জেলা পুলিশের আয়োজনে পুলিশ সদস্যদের শারীরিক সক্ষমতা, শৃঙ্খলা ও পেশাগত দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে মাগুরা জেলা পুলিশ লাইন্সে সাপ্তাহিক মাস্টার প্যারেড সুশৃঙ্খল ও মর্যাদাপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।
প্যারেডে সালামি গ্রহণ ও পরিদর্শন করেন জনাব মোল্লা আজাদ হোসেন, পিপিএম-সেবা, পুলিশ সুপার, মাগুরা। পরিদর্শনকালে তিনি প্যারেডে উপস্থিত অফিসার ও ফোর্সের শারীরিক ফিটনেস, টার্নআউট ও শৃঙ্খলার সার্বিক বিষয়ে সন্তোষ প্রকাশ করেন এবং দায়িত্ব পালনে আরও অধিক মনোযোগী হওয়ার নির্দেশনা প্রদান করেন।
পরবর্তীতে তিনি উপস্থিত অফিসার ও ফোর্সদের উদ্দেশ্যে বক্তব্য প্রদানকালে শৃঙ্খলা বজায় রাখা, ড্রেসরুলস মেনে চলা, স্বাস্থ্য সচেতনতা, পরিচ্ছন্নতা রক্ষা, জনসাধারণের সাথে সৌহার্দ্যপূর্ণ আচরণ এবং পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালনের উপর গুরুত্বারোপ করেন। একইসাথে বাংলাদেশ পুলিশের ভাবমূর্তি সমুন্নত রাখতে করণীয় ও বর্জনীয় বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
প্যারেড অধিনায়কের দায়িত্ব পালন করেন মোঃ আমিনুর রশিদ, আরআই, পুলিশ লাইন্স, মাগুরা।
এসময় উপস্থিত ছিলেন জনাব শাহ্ শিবলী সাদিক, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ); জনাব নিশাত আল নাহিয়ান, সহকারী পুলিশ সুপার (শালিখা সার্কেল), এবং জেলার সকল থানার অফিসার ইনচার্জ, ফাঁড়ি ও ক্যাম্প ইনচার্জসহ জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
© All rights reserved © 2025
Leave a Reply