
পলাশবাড়ীতে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রে*ফ*তা*র
গাইবান্ধার পলাশবাড়ী থানার মনোহর পূর ইউনিয়নের ২ নং ওয়ার্ডের ঘোড়াবান্ধা (মধ্যপাড়া) গ্রামে অভিযান চালিয়ে ১০০ পিচ ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।
গ্রেফতারকৃতরা হলেন—
মোঃ মেহেদী হাসান মিনারুল (২৭), পিতা-মোঃ রমজান আলী আকন্দ, সাং-ঘোড়াবান্ধা মধ্যপাড়া, ডাকঘর-হালিমনগর, থানা-পলাশবাড়ী, জেলা-গাইবান্ধা।
মোঃ ইসরাফিল সরকার কেনু (৪০), পিতা-মৃত আব্দুস সাত্তার সরকার, সাং-পাড়া আমলাগাছি, থানা-পলাশবাড়ী,জেলা-গাইবান্ধা।
ডিবি পুলিশের অভিযানে মিনারুলের বসতবাড়ির দক্ষিণ দুয়ারী শয়ন কক্ষ থেকে ১০০ পিচ কমলা রংয়ের ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
পরে উদ্ধারকৃত মাদক জব্দ করা হয় এবং গ্রেফতারকৃতদের বিরুদ্ধে নিয়মিত মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
এদিকে একই ঘটনায় মাদক সেবন করে জনসাধারণের শান্তি নষ্ট ও বিরক্তিকর পরিস্থিতি সৃষ্টি করার অভিযোগে আরও দুইজনকে আটক করা হয়েছে।
তারা হলেন—
৩। মোঃ সাদনান আহমেদ শুভ (২৩), সাং-পুটিমারী, থানা-পলাশবাড়ী।
৪। মোঃ সবুজ সরকার (৩৫), সাং-পূর্ব কোমড়নই কুঠিপাড়া, থানা-গাইবান্ধা সদর।
তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(৫) ধারায় নন-এফআইআর প্রসিকিউশন মূলে আদালতে সোপর্দের প্রক্রিয়া চলমান রয়েছে।
বুধবার বিষয়টি নিশ্চিত করেছেন জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ আব্দুল মোতালিব সরকার।
© All rights reserved © 2025
Leave a Reply