1. admin@pratidindurnitirtalash.com : pratidindurnitirtalash : pratidindurnitirtalash
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
মঙ্গলবার, ১২ মে ২০২৬, ১০:০১ অপরাহ্ন

বিট পুলিশিং আলোচনা সভা অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১২ মে, ২০২৬
  • ৩২ Time View

বিট পুলিশিং আলোচনা সভা অনুষ্ঠিত

 

রানা ইস্কান্দার রহমান।

 

গাইবান্ধা জেলা প্রতিনিধি।

 

সাদুল্লাপুরে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক গাইবান্ধা জেলার সাদুল্লাপুর থানার আওতাধীন ৪নং জামালপুর ইউনিয়নের এনায়েতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে বিট পুলিশিং ও আইন-শৃঙ্খলা বিষয়ক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

অদ্য ১২ মে ২০২৬ খ্রিঃ বিকাল ৫টা থেকে সন্ধ্যা ৬টা ৪৫ মিনিট পর্যন্ত অনুষ্ঠিত এ সভায় স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গসহ প্রায় ৩৫০ থেকে ৪০০ জন সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (এ-সার্কেল), গাইবান্ধা জনাব বিদ্রোহ কুমার কুন্ডু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাদুল্লাপুর থানার অফিসার ইনচার্জ জনাব হাবিবুল ইসলাম হাবিব। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব কাউসার মন্ডল শুভ।

এছাড়াও সভায় বিএনপি, জামায়াতে ইসলামীসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন। উপস্থিত ছিলেন বিট অফিসার জনাব নুরুল ইসলাম মন্ডলসহ অন্যান্য স্থানীয় ব্যক্তিবর্গ।

সভায় মাদক, জুয়া, বাল্যবিবাহ, নারী ও শিশু নির্যাতন এবং ডলার প্রতারণাসহ বিভিন্ন সামাজিক অপরাধ প্রতিরোধ বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এ সময় জনগণকে এসব অপরাধের বিরুদ্ধে সচেতন ও ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানানো হয়।

অফিসার ইনচার্জ জনাব হাবিবুল ইসলাম হাবিব বলেন, আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশের পাশাপাশি সাধারণ জনগণের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি অপরাধ দমনে তথ্য দিয়ে পুলিশকে সহায়তার জন্য সকলের প্রতি অনুরোধ জানান এবং সামাজিক অপরাধের বিরুদ্ধে গণসচেতনতা গড়ে তোলার আহ্বান জানান।

প্রধান অতিথি অতিরিক্ত পুলিশ সুপার জনাব বিদ্রোহ কুমার কুন্ডু বলেন, বিট পুলিশিং কার্যক্রমের মাধ্যমে পুলিশ ও জনগণের সম্পর্ক আরও সুদৃঢ় হচ্ছে। তিনি মাদকসহ সকল সামাজিক অপরাধ নির্মূলে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।

সভাপতি জনাব কাউসার মন্ডল শুভ বলেন, এলাকার শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে এবং বিট পুলিশিং কার্যক্রমকে আরও কার্যকর করতে জনগণের সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন।

সভা শেষে জানানো হয়, বর্তমান এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে এবং কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি। অনুষ্ঠানটি শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2025

: :