1. admin@pratidindurnitirtalash.com : pratidindurnitirtalash : pratidindurnitirtalash
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
শুক্রবার, ০৮ মে ২০২৬, ১১:৩০ অপরাহ্ন

নওগাঁর আত্রাইয়ের পতিসরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫ তম জন্মবার্ষিকী উদযাপন” 

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৮ মে, ২০২৬
  • ২৫ Time View

“নওগাঁর আত্রাইয়ের পতিসরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫ তম জন্মবার্ষিকী উদযাপন”

নওগাঁর আত্রাইয়ের পতিসর রবীন্দ্র কুঠিবাড়ি থেকে (ভ্রাম্যমান প্রতিনিধি) মোঃ আকতার হোসেন।

নওগাঁর আত্রাইয়ের পতিসরে বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫ তম জন্মবার্ষিকী অনুষ্ঠানের উদ্বোধন করা হয়েছে। রবীন্দ্র কাচারি বাড়ির দেবেন্দ্র মঞ্চে প্রধান অতিথি হিসেবে বেলুন-ফেস্টুন উড়িয়ে এবং জাতীয় পতাকা উত্তোলন করে অনুষ্ঠানের উদ্বোধন করেন, স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এমপি।
৮ এপ্রিল ২০২৬ শুক্রবার সকাল সাড়ে ১০ টায় সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায় জেলা প্রশাসন দিনব্যাপী এই আয়োজন করে। এ উপলক্ষে রবীন্দ্র কাচারি বাড়িতে উৎসবের আমেজ বিরাজ করছে।
জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলামের স্বাগত বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়।পরে কাচারি বাড়ি দেবেন্দ্র মঞ্চে ‘রবীন্দ্রনাথ ঠাকুর ও বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। রাজশাহী বিভাগীয় কমিশনার ড. আ ন ম বজলুর রশীদের সভাপতিত্বে আলোচক হিসেবে শুরুতে বক্তব্য দেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রফেসর ড. মোঃ হারুন অর রশীদ।
গোলাম সাকলাইন ও সিঁথি সাহার যৌথ উপস্থাপনায় বিশেষ অতিথি ছিলেন ভূমি মন্ত্রী মিজানুর রহমান মিনু এমপি, সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম এমপি, হুইপ এ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু এমপি, নওগাঁ ৬ আসনের এমপি শেখ রেজাউল ইসলাম রেজু, নওগাঁ ১ আসনের এমপি মোস্তাফিজুর রহমান, নওগাঁ ২ আসনের এমপি মোঃ এনামুল হক, নওগাঁ ৩ আসনের এমপি ফজলে হুদা বাবুল, নওগাঁ ৪ আসনের এমপি ইকরামুল বারী টিপু, নওগাঁ ৫ জাহিদুল ইসলাম ধলু, সাবেক রাষ্ট্রদূত এম মুশফিকুল ফজল আনসারী, উপ-পুলিশ মহাপরিদর্শক শাহজাহান, সংস্কৃতি মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মোঃ হারুন অর রশীদ, নওগাঁ জেলা পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম ও জেলা পরিষদের প্রশাসক আবু বক্কর সিদ্দিক নান্নু। এছাড়া দেবেন্দ্র মঞ্চে জেলার বিভিন্ন এলাকার লোকজ সংস্কৃতি ও স্থানীয় রবীন্দ্র গবেষকরা অংশগ্রহণ করেন। সরকারি ভাবে দিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করা হলেও স্থানীয় ভাবে আরও কয়েক দিন ধরে এ উৎসব চলছে। এ সময় পতিসর কাচারি বাড়ি কবিগুরুর ভক্তদের পদচারণায় এক মিলন মেলায় পরিণত হয়। কবিগুরুর জন্মবার্ষিকী উপলক্ষে পতিসরে বসেছে এক গ্রামীণ মেলা। আর এ দিনকে ঘিরে স্থানীয়দের বাড়িতে চলে উৎসবের আমেজ। উল্লেখ্য, জেলার আত্রাই উপজেলার নাগর নদীর তীর ঘেঁষে গড়ে উঠা নিভৃত পল্লী পতিসর কাচারি বাড়ি। কবি গুরু জমিদারি প্রাপ্ত হয়ে প্রথম পতিসরে আসেন ১৮৯১ সালের ১৫ জানুয়ারি। এরপর থেকে কবি ১৯৩৭ সাল পর্যন্ত নাগর নদ দিয়ে বজরায় চড়ে নিয়মিত এই কুঠি বাড়িতে আসতেন। সবশেষ আগমন ঘটে ১৯৩৭ সালের ২৭ জুলাই। এখানে বসেই রচনা করেছেন অনেক কবিতা গল্প ও প্রবন্ধ।
কবি গুরুর বিখ্যাত কবিতা আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে, তালগাছ এক পায়ে দাঁড়িয়ে, দুই বিঘা জমি, বিখ্যাত উপন্যাস গোরা সহ অসংখ্য বিখ্যাত সাহিত্য কর্ম এই পতিসরে বসেই রচনা করেছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2025

: :