1. admin@pratidindurnitirtalash.com : pratidindurnitirtalash : pratidindurnitirtalash
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
শুক্রবার, ০৮ মে ২০২৬, ০৭:৪৭ অপরাহ্ন

ডিজিটাল সংযোগের আওতায় কুলাউড়া ও মৌলভীবাজার সদরের দুই শতাধিক স্কুল

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৮ মে, ২০২৬
  • ১৮ Time View

ডিজিটাল সংযোগের আওতায় কুলাউড়া ও মৌলভীবাজার সদরের দুই শতাধিক স্কুল

মোঃ আব্দুর রব : সিলেট বিভাগীয় প্রতিনিধ

সিলেট বিভাগের মৌলভী বাজারের কুলাউড়া ও সদর উপজেলার দুই শতাধিক সরকারি প্রাথমিক বিদ্যালয় ডিজিটাল সংযোগের আওতায় এসেছে।

সরকারের তথ্য ও যোগাযোগ অধিদপ্তরের মাধ্যমে চলতি অর্থবছরে এই গুরুত্বপূর্ণ প্রকল্পটি বাস্তবায়িত হচ্ছে।

গত ৭ই মে কুলাউড়া উপজেলা অডিটোরিয়ামে ১১১টি স্কুলের প্রধান শিক্ষকদের নিয়ে প্রশিক্ষণ ও চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার মোঃ মহিউদ্দিন-এর সভাপতিত্বে এবং উপজেলা আইসিটি কর্মকর্তা সেলিম বাবু-এর উপস্থাপনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন তথ্য ও যোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ সাইফুল ইসলাম।

বিশেষ অতিথি ছিলেন প্রকল্প পরিচালক তানজিলা ইসলাম ও উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ মাহমুদ হোসাইন।

এদিকে একই প্রকল্পের ধারাবাহিকতায় ওই দিন সকালে মৌলভীবাজার সদর উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে শতাধিক শিক্ষককে নিয়ে প্রশিক্ষণ ও চুক্তি স্বাক্ষর প্রোগ্রাম সফলভাবে সম্পন্ন হয়েছে।

এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মৌলভীবাজার সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ রাজিব হোসেন। জেলা সদরের এই কার্যক্রমটি সার্চ আইটির সিটিও (CTO) বলিষ্ঠ নেতৃত্বে ও সরাসরি তত্ত্বাবধানে পরিচালিত হয়। পুরো কার্যক্রমের সার্বিক ব্যবস্থাপনায় ছিল ‘সার্চ আইটি’।

প্রতিষ্ঠানের সিইও মৃণাল কান্তি সরকার জানান, চলতি অর্থবছরে এই কার্যক্রম অত্যন্ত সফলভাবে পরিচালিত হয়েছে।

কুলাউড়া ও সদর উপজেলার পাশাপাশি আগামীতে পর্যায়ক্রমে জেলার সকল প্রাথমিক বিদ্যালয় এই ডিজিটাল সংযোগের আওতায় আসবে এবং সরকারি খরচে উচ্চগতির ইন্টারনেটসহ সকল ডিজিটাল সেবা প্রদান করা হবে।

এর মাধ্যমে জেলার প্রাথমিক শিক্ষা ব্যবস্থায় এক নতুন দিগন্তের সূচনা হলো, যা স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে অগ্রণী ভূমিকা রাখবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2025

: :