1. admin@pratidindurnitirtalash.com : pratidindurnitirtalash : pratidindurnitirtalash
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
বুধবার, ০৬ মে ২০২৬, ০৬:৪০ অপরাহ্ন

রাজবাড়ী সদর থানার পৃথক অভিযানে মাদক, সিআর ও হত্যা মামলার ৪ জন সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার।

Reporter Name
  • Update Time : বুধবার, ৬ মে, ২০২৬
  • ৩৯ Time View

রাজবাড়ী সদর থানার পৃথক অভিযানে মাদক, সিআর ও হত্যা মামলার ৪ জন সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার।

​শামীম শেখ, স্টাফ রিপোর্টার

রাজবাড়ী সদর থানা পুলিশের পৃথক অভিযানে মাদক, সিআর চেক ডিজঅনার এবং হত্যা মামলার সাজাপ্রাপ্ত এবং ওয়ারেন্টভুক্ত ৪ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার (৫ মে) সদর থানার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

​গ্রেফতারকৃত আসামিরা হলেন-

১. রাজবাড়ী সদর উপজেলার বড় ভবানীপুর গ্রামের মৃত জব্বার প্রামানিকের ছেলে মোঃ জামাল উদ্দিন প্রামানিক। সে একটি মাদক মামলায় সাজাপ্রাপ্ত আসামি।

২. রাজবাড়ী সদর উপজেলার চর লক্ষীপুর গ্রামের আফসার মোল্লার ছেলে মোঃ কায়েম মোল্লা।

৩. রাজবাড়ী সদর উপজেলার কাটা জানি গ্রামের মোঃ আমির হোসেনের ছেলে এবং মেসার্স হাবিব অটো মটরসের প্রোপাইটার মোঃ হাবিব খা।

কায়েম ও হাবিব উভয়ই সিআর মামলায় সাজাপ্রাপ্ত আসামি।

৪. রাজবাড়ী সদর উপজেলার দয়ালবন্ধ গ্রামের মোঃ জাহাঙ্গির খানের ছেলে মোহাম্মদ রাসেল খান। সে একটি হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত আসামি।

​রাজবাড়ী সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) উত্তম কুমার ঘোষ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, থানার এএসআই মশিউর রহমান ও এএসআই মোঃ নূর আলম সঙ্গীয় ফোর্স নিয়ে এই বিশেষ অভিযানটি পরিচালনা করেন। গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় যে, আসামিরা তাদের নিজ নিজ বসতবাড়িতে অবস্থান করছেন। এই তথ্যের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করতে সক্ষম হয়।

​গ্রেফতারকৃত আসামিদের যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। এলাকায় অপরাধ দমনে পুলিশের এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও ওসি উত্তম কুমার ঘোষ জানান।

​পুলিশের এই সফল অভিযানের মাধ্যমে এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি উন্নত করার লক্ষ্যে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়েছে। অপরাধীদের দ্রুত গ্রেফতার এবং বিচার প্রক্রিয়া সম্পন্ন হওয়ার মধ্য দিয়ে ন্যায়বিচার নিশ্চিত করা সম্ভব হবে এবং সমাজ থেকে অপরাধ দূরীকরণে এটি ইতিবাচক প্রভাব ফেলবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2025

: :