1. admin@pratidindurnitirtalash.com : pratidindurnitirtalash : pratidindurnitirtalash
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১১:৩০ অপরাহ্ন

গাইবান্ধায় জাল নোটসহ ব্যক্তি আটক, পুলিশের হাতে সোপর্দ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬
  • ২৮ Time View

গাইবান্ধায় জাল নোটসহ ব্যক্তি আটক, পুলিশের হাতে সোপর্দ

 

রানা ইস্কান্দার রহমান।

 

গাইবান্ধা জেলা প্রতিনিধি।

 

গাইবান্ধা শহরের হকাস মার্কেটের কাটপট্টি স্টেশন রোড এলাকায় অবস্থিত একটি ঔষধের দোকানে জাল টাকা নোটসহ এক ব্যক্তিকে আটক করে পুলিশের হাতে সোপর্দ করেছে স্থানীয় জনতা।

মঙ্গলবার (২৮ এপ্রিল) বিকেল প্রায় ৩টার দিকে এ ঘটনা ঘটে বলে জানা যায়। স্থানীয় সূত্রে জানা গেছে, ‘ম্যাকস হোমিও হল’ নামের ওই দোকানে ২০০ টাকার ঔষধ কিনে এক ব্যক্তি ১০০০ টাকার একটি নোট দেন। দোকানদার হারুন অর রশিদ নোটটি হাতে নিয়ে জাল সন্দেহ হলে বিষয়টি আশপাশের লোকজনকে জানান।

পরবর্তীতে স্থানীয়রা ওই ব্যক্তিকে আটক করে এবং খবর পেয়ে প্রশাসনের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে তাকে হেফাজতে নেন। এ সময় তার কাছ থেকে মোট ২২ হাজার ৫০০ টাকা উদ্ধার করা হয়, যা সব টাকা জাল নোট রয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

ঘটনার পর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। এ বিষয়ে পুলিশ জানিয়েছে, উদ্ধারকৃত টাকার সত্যতা যাচাইসহ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

স্থানীয়রা জানান, জাল নোটের মতো প্রতারণামূলক কর্মকাণ্ড রোধে সবাইকে আরও সচেতন হতে হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2025

: :