
গাইবান্ধার গোবিন্দগঞ্জে তিন দিনব্যাপী বিজ্ঞান ও প্রযুক্তি মেলার আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন
রানা ইস্কান্দার রহমান।
গাইবান্ধা জেলা প্রতিনিধি।
জাতীয় বিজ্ঞান সপ্তাহ উপলক্ষে আজ গাইবান্ধার গোবিন্দগঞ্জে তিন দিনব্যাপী বিজ্ঞান ও প্রযুক্তি মেলার আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করা
হয়েছে। বৃহস্পতিবার দুপুরে গোবিন্দগঞ্জ উপজেলা পরিষদ চত্তরে মেলার আনুষ্ঠানিক উদ্ধোধন করেন গোবিন্দগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দা ইয়াসমিন সুলতানা।
এসময় উপস্থিত ছিলেন, গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মাসুদুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মোজাম্মেল হক,
উপজেলা সমাজসেবা অফিসার শফিউল ইসলাম মন্ডল, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জিন্দার আলী, গোবিন্দগঞ্জ প্রেসক্লাব সভাপতি রবিউল কবির মনু সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও সুধীবৃন্দ।
মেলায় গোবিন্দগঞ্জ উপজেলার ২০ টি শিক্ষা তৈরী প্রতিষ্ঠান তাদের বিজ্ঞান ও উদ্ভাবন করা ভিত্তিক বিভিন্ন সরঞ্জাম প্রদর্শন করেন । অতিথিরা সহ প্রধান অতিথি মেলা চত্তরের বিভিন্ন স্টল ঘুরে দেখেন।
© All rights reserved © 2025
Leave a Reply