1. admin@pratidindurnitirtalash.com : pratidindurnitirtalash : pratidindurnitirtalash
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ০৯:২৮ অপরাহ্ন

গাইবান্ধার ফুলছড়িতে জেন্ডার সমতা ও জলবায়ু জোটের (জিকা) ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত 

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১০ এপ্রিল, ২০২৬
  • ৩৭ Time View

গাইবান্ধার ফুলছড়িতে জেন্ডার সমতা ও জলবায়ু জোটের (জিকা) ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত

 

রানা ইস্কান্দার রহমান।

 

গাইবান্ধা জেলা প্রতিনিধি।

 

গাইবান্ধার ফুলছড়িতে জেন্ডার সমতা ও জলবায়ু জোটের (জিকা) ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে এসকেএস ফাউন্ডেশনের ক্রিয়া (সিআরইএ) প্রকল্প কার্যালয়ে এ সভার আয়োজন করা হয়। কমিউনিটি ভিত্তিক জলবায়ু সহনশীলতা ও নারীর ক্ষমতায়ন কর্মসূচির আওতায় মানুষের জন্য ফাউন্ডেশনের সহায়তা এবং সুইডেন সরকারের অর্থায়নে সভাটি অনুষ্ঠিত হয়।

জিকা সভাপতি এস. এম. ইব্রাহিম আলীর সভাপতিত্বে সভায় বক্তব্য দেন এসকেএস ফাউন্ডেশনের কো-অর্ডিনেটর উম্মে কুলছুম ইলা, সিআরইএ প্রকল্পের সমন্বয়কারী লাভলী খাতুন, প্রকল্প কর্মকর্তা সুলতানা বাহার, ফুলছড়ি উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও জিকা কমিটির সদস্য আমিনুল হক, নারী নেত্রী বিথী বেগম, ইয়ারন বেগম, শিক্ষক রওশন আলী, সাহিদা আকতার ও কাজী সবুজ মিয়া প্রমুখ।

সভায় জিকা কমিটির ত্রৈমাসিক কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা করা হয়। ইউনিয়ন পরিষদের বাজেটকে আরও নারীবান্ধব করার উদ্যোগ এবং ইউনিয়ন পর্যায়ে জলবায়ু ঝুঁকি হ্রাস ও অভিযোজন পরিকল্পনা বাস্তবায়নে জিকা কমিটির করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

সভায় স্থানীয় পর্যায়ে নারীর অংশগ্রহণ বাড়ানো এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় সমন্বিত উদ্যোগ গ্রহন করা হয়। এ লক্ষ্যে ইউনিয়ন পর্যায়ে সচেতনতা বৃদ্ধি, পরিকল্পনা বাস্তবায়ন এবং সংশ্লিষ্ট সকল পক্ষের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2025

: :