1. admin@pratidindurnitirtalash.com : pratidindurnitirtalash : pratidindurnitirtalash
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ১০:২৭ অপরাহ্ন

পলাশবাড়ীতে কলেজছাত্রের উপর পরিকল্পিত হামলা, গুরুতর আহত। থানায় অভিযোগ 

Reporter Name
  • Update Time : বুধবার, ৮ এপ্রিল, ২০২৬
  • ২৪ Time View

পলাশবাড়ীতে কলেজছাত্রের উপর পরিকল্পিত হামলা, গুরুতর আহত। থানায় অভিযোগ

 

রানা ইস্কান্দার রহমান।

 

গাইবান্ধা জেলা প্রতিনিধি।

 

গাইবান্ধার পলাশবাড়ীতে মিরাজ হোসাইন (২১) নামে এক কলেজছাত্রকে ডেকে নিয়ে পরিকল্পিতভাবে হামলার অভিযোগ উঠেছে।

এ ঘটনায় তার মা সেলিনা বেগম ৭ এপ্রিল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগে যানাযায়,গত ২৯ মার্চ বিকেলে ফিলিং স্টেশনে পেট্রোল নিতে গিয়ে নুনিয়াগাড়ী এলাকায় অভিযুক্ত আপন মিয়া ও সৌরব মিয়াসহ কয়েকজন মিরাজকে মোটরসাইকেল থেকে নামিয়ে পাশের মাঠে নিয়ে যায়। সেখানে লাঠি, লোহার রড, পাইপ ও ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি মারধর করা হয়।

হামলায় গুরুতর আহত মিরাজকে প্রথমে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

এ বিষয়ে থানার অফিসার ইনচার্জ সরোয়ার আলম খান  জানান, অভিযোগ পেয়েছেন এবং তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2025

: :