পলাশবাড়ীতে কলেজছাত্রের উপর পরিকল্পিত হামলা, গুরুতর আহত। থানায় অভিযোগ
রানা ইস্কান্দার রহমান।
গাইবান্ধা জেলা প্রতিনিধি।
গাইবান্ধার পলাশবাড়ীতে মিরাজ হোসাইন (২১) নামে এক কলেজছাত্রকে ডেকে নিয়ে পরিকল্পিতভাবে হামলার অভিযোগ উঠেছে।
এ ঘটনায় তার মা সেলিনা বেগম ৭ এপ্রিল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগে যানাযায়,গত ২৯ মার্চ বিকেলে ফিলিং স্টেশনে পেট্রোল নিতে গিয়ে নুনিয়াগাড়ী এলাকায় অভিযুক্ত আপন মিয়া ও সৌরব মিয়াসহ কয়েকজন মিরাজকে মোটরসাইকেল থেকে নামিয়ে পাশের মাঠে নিয়ে যায়। সেখানে লাঠি, লোহার রড, পাইপ ও ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি মারধর করা হয়।
হামলায় গুরুতর আহত মিরাজকে প্রথমে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
এ বিষয়ে থানার অফিসার ইনচার্জ সরোয়ার আলম খান জানান, অভিযোগ পেয়েছেন এবং তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
প্রকাশক ও সম্পাদক, মোঃ জিল্লুর রহমান,০১৮৫৯-৬৬৭৬০২,০১৭০৭-৫০১৪১৪নি,র্বাহী সম্পাদক, মোঃ আঃ রাজ্জাক সরকার, বার্তা সম্পাদক, মোঃ রতন মন্ডল
প্রধান কার্যালয়ঃ মিরপুর ১২ ঢাকা ১২১৬,mail: jillumia87@gmail.com
Copyright © 2026 দুর্নীতির তালাশ টিম. All rights reserved.