1. admin@pratidindurnitirtalash.com : pratidindurnitirtalash : pratidindurnitirtalash
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০৫:৩৪ পূর্বাহ্ন

গাইবান্ধার রহমান নগর কারিগরি স্কুল ও কলেজে পেশাগত দায়িত্ব পালনকালে এক সাংবাদিকের ওপর হামলা ও লাঞ্ছনার ঘটনা ঘটেছে।

Reporter Name
  • Update Time : সোমবার, ৬ এপ্রিল, ২০২৬
  • ২২ Time View

গাইবান্ধার রহমান নগর কারিগরি স্কুল ও কলেজে পেশাগত দায়িত্ব পালনকালে এক সাংবাদিকের ওপর হামলা ও লাঞ্ছনার ঘটনা ঘটেছে।

সোমবার (৬ এপ্রিল) সকালে কলেজ প্রাঙ্গণে এ ঘটনা ঘটে। ​ভুক্তভোগী সাংবাদিক শুভ মিয়া (চ্যানেল এ-ওয়ান-এর গাইবান্ধা জেলা প্রতিনিধি)। তিনি জানান, সকাল ১১টার দিকে তিনি রহমান নগর কারিগরি স্কুল ও কলেজে সংবাদ সংগ্রহের জন্য যান। সেখানে গিয়ে তিনি দেখেন কোনো শিক্ষক উপস্থিত নেই এবং অফিস কক্ষ ও শ্রেণিকক্ষগুলো তালাবদ্ধ, জনশূন্য অবস্থায় রয়েছে। এই অনিয়মের চিত্র ভিডিও আকারে ধারণ করার সময় ঐ প্রতিষ্ঠানের (চতুর্থ শ্রেণির কর্মচারী) তাকে বাধা দেন। ​শুভ মিয়ার অভিযোগ, ভিডিও ধারণ করতে দেখে ওই কর্মচারী তাকে অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করেন। এক পর্যায়ে তিনি সাংবাদিকের ওপর চড়াও হন এবং হাতে থাকা ক্যামেরা ও মোবাইল ফোন কেড়ে নেওয়ার চেষ্টা করে শারীরিকভাবে লাঞ্ছিত করেন।
এই ঘটনার পর স্থানীয় সাংবাদিক মহলে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। সাংবাদিক নেতারা এই ন্যাক্কারজনক ঘটনার তীব্র নিন্দা জানিয়ে অভিযুক্ত কর্মচারীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন।
এ বিষয়ে সংশ্লিষ্ট স্কুল ও কলেজ কর্তৃপক্ষের সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও কাউকে পাওয়া যায়নি। ​ভুক্তভোগী সাংবাদিক এই বিষয়ে গাইবান্ধা সদর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2025

: :