1. admin@pratidindurnitirtalash.com : pratidindurnitirtalash : pratidindurnitirtalash
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০৫:৪২ অপরাহ্ন

টাঙ্গাইলে মর্মান্তিক ট্রেন দুর্ঘটনায় গাইবান্ধার একই পরিবারের শিশুসহ ৫ জন নিহত

Reporter Name
  • Update Time : শনিবার, ২৮ মার্চ, ২০২৬
  • ৩৭ Time View

টাঙ্গাইলে মর্মান্তিক ট্রেন দুর্ঘটনায় গাইবান্ধার একই পরিবারের শিশুসহ ৫ জন নিহত

 

রানা ইস্কান্দার রহমান

গাইবান্ধা জেলা প্রতিনিধি।

 

টাঙ্গাইলের কালিহাতীতে ট্রেনে কাটা পড়ে শিশুসহ পাঁচজনের মৃত্যু হয়েছে।শুক্রবার (২৭ মার্চ) রাত ৮টার দিকে উপজেলার ধলাটেংগর নামকস্থানে এ দুর্ঘটনা ঘটে।বিষয়টি নিশ্চিত করেছেন যমুনা পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সবুজেল হোসেন।

নিহত পাঁচজন হলেন— গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলার নীজপাড়া গ্রামের হামিদুল ইসলামের স্ত্রী নার্গিস (৩৫), তার ছেলে নিরব (১২), নার্গিসের বড় ছেলের শাশুড়ি দোলা (৩৫), একই এলাকার রাইজেল মিয়ার ছেলে সুলতান (৩৩) ও আব্দুর রশিদের মেয়ে রিফা (২৩)। তারা সবাই টাঙ্গাইলের মির্জাপুরের গোড়াই এলাকার একটি পোশাক কারখানার শ্রমিক।

টাঙ্গাইল রেলস্টেশন ফাঁড়ির এসআই মিজানুর রহমান বলেন, কালিহাতী উপজেলার ধলাটেঙ্গর নামকস্থানে ঢাকাগামী একটি যাত্রীবাহী বাসের তেল শেষ হয়ে গেলে কয়েকজন যাত্রী বাস থেকে নেমে ঢাকা-টাঙ্গাইল যমুনাসেতু মহাসড়কের পাশে রেললাইনে বসেছিলেন। এ সময় সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে এক শিশু, দুই নারী ও দুইজন পুরুষ ঘটনাস্থলেই মারা যান।

তিনি আরও বলেন, রেললাইনের পাশে বসে থাকা অবস্থায় ট্রেন আসার শব্দ শুনতে না পেয়ে ঘটনাস্থলে কাটা পড়েন তারা।

এ মর্মান্তিক দুর্ঘটনায় গাইবান্ধার ধাপেরহাট এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। স্বজনদের কান্না ও আহাজারিতে পুরো এলাকা ভারী হয়ে উঠেছে, শোকাহত পরিবারগুলো হয়ে পড়েছে বাকরুদ্ধ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2025

: :