1. admin@pratidindurnitirtalash.com : pratidindurnitirtalash : pratidindurnitirtalash
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ১০:৩৭ অপরাহ্ন

শরণখোলায় ১৮ ফুট লম্বা অজগরের পেটে ছাগল, সুন্দরবনে অবমুক্ত

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬
  • ২২ Time View

শরণখোলায় ১৮ ফুট লম্বা অজগরের
পেটে ছাগল, সুন্দরবনে অবমুক্ত
এস এউচ রতন, বাগেরহাট
বাগেরহাটের শরণ খোলায় ১৮ ফুট লম্বা ও 50কেজি ওজনের একটি অজগর সাপ উদ্ধার করেছে বন বিভাগ ও ওয়াইল্ড টিমের সদস্যরা । মঙ্গলবার (১০ মার্চ) দুপুরে উপজেলার দক্ষিণ রাজাপুর গ্রামে সিপিজি সদস্য ছগির সরদারের বাড়ির পাশ থেকে অজগরটি প্রায় ২০ কেজি ওজনের একটি ছাগল গিলে ফেলেছে এমন দৃশ্য কয়েক জন গ্রামবাসী দেখতে পায়।
বিষয়ুটি বন বিভাগকে জানালে ,ঘটনাস্থলে ছুটে আসেন সিপিজি সদস্য ছগির সরদার,বন বিভাগের সদস্যরা, স্বেচ্ছাসেবী সংগঠন ওয়াইল্ড টিম ও ভিটিআরটির সদস্যরা। পরে স্থানীয়দের সহযোগিতায় অজগর সাপটি নিরাপদে উদ্ধার করা হয় এবং গভীর সুন্দরবনে অবমুক্ত করা হয়েছে।
সিপিজি সদস্য ছগির সরদার বলেন, গ্রামবাসীর কাছ থেকে খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে যাই। সেখানে গিয়ে দেখি বড় একটি অজগর সাপ একটি ছাগল গিলে ফেলেছে। পরে বন বিভাগ ও ওয়াইল্ড টিমের সহযোগিতায় সাপটি উদ্ধার করা হয়। ছাগলের মালিক মো. সোরাব বলেন, “সকালে দেখি আমার ছাগলটি নেই। পরে শুনি অজগর সাপটি ছাগল গিলে ফেলেছে। এতে আমার অনেক ক্ষতি হয়ে গেছে।##

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2025

: :