1. admin@pratidindurnitirtalash.com : pratidindurnitirtalash : pratidindurnitirtalash
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৪:০৩ পূর্বাহ্ন

সমাজ পরিবর্তন করতে হলে আগে নিজেকে পরিবর্তন হতে হবে

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৮ মার্চ, ২০২৫
  • ২২১ Time View

সমাজ পরিবর্তন করতে হলে আগে নিজেকে পরিবর্তন হতে হবে

মাহমুদুল হাসান
বিভাগীয় ব্যুরো প্রধান চট্টগ্রামঃ

হেফাজতে ইসলাম বাংলাদেশ এর নায়েবে আমির মুফতি মোবারক উল্লাহ বলেন, সমাজ বা দেশ পরিবর্তনের আগে নিজেকে পরিবর্তন করতে হবে। কারণ আমরা প্রত্যেকেই সমাজের অংশ। আমরা সবাই শুধু বলি সমাজ ধ্বংস হয়ে গেছে। কিন্তু সমাজ ধ্বংস হয়ে গেলে আমরা যে ভালো নেই বিষয়টি কেউ খেয়াল করি না। তাই আমাদের প্রত্যেকের উচিত আগে আমরা নিজেরা ভালো হওয়ার পরে নিজের পরিবার আত্মীয়-স্বজন পাড়া-প্রতিবেশীকে ভালো হওয়ার পরামর্শ দেওয়া তাহলে সমাজ পরিবর্তন হবে দেশ সুন্দর হবে।

তিনি আরো বলেন, আমাদের সংগঠনের অভাব নাই তার পরেও দেশের অগ্রগতি নাই। আমরা অন্যেরা খারাপ হয়ে গেছে বলে হাইহুতাশ করি কিন্তু নিজে কতটুকু ভালো আছি সেটা চিন্তা করি না। কারন আমরা নিজেরা শোধরাইতে পারছিনা। যদি আগে নিজেরা শোধরাইতে পারি তাহলে ভালো লোকের সংখ্যা বাড়বে সমাজ স্বর্গরাজ্য পরিণত হবে বলে হেফাজত ইসলাম বাংলাদেশ বিজয়নগর উপজেলা শাখার নতুন কমিটির পরিচিত সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠানে পূর্ববর্তী আলোচনা সভার প্রধান অতিথির বক্তব্যে হেফাজতে ইসলাম বাংলাদেশ এর নায়েবে আমির ও ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার আমির, জামিয়া ইউনূসিয়া ব্রাহ্মণবাড়িয়ার মুহতামিম মুফতি মোবারক উল্লাহ এই সব কথা বলেন।

সোমবার উপজেলার বুধন্তী ইউনিয়নের আলহাজ্ব আমেনা বেগম দারুল কোরআন টাইটেল মাদ্রাসা মসজিদে বাদ আছর হাফেজ ক্বারী মুবাশ্বির হোসাইন এর কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, হেফাজত ইসলাম বাংলাদেশ বিজয়নগর উপজেলা শাখার সভাপতি মাওলানা শফিকুল ইসলাম।

উক্ত পরিচিতি সভা ও ইফতার মাহফিলে হেফাজত ইসলাম বাংলাদেশ বিজয়নগর উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক মুফতী এনামুল হক বাশারী, মুফতী রহমত উল্লাহ কাসেমী, প্রচার সম্পাদক মাওলানা কবির হোসাইনের যৌথ সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক মাওলানা আফজাল হোসেন।

এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও জেলা শাখার সিনিয়র সহ সভাপতি মুফতি বোরহান উদ্দিন কাসেমী, সাধারণ সম্পাদক মুফতি আলী আজম কাসেমী, বিজয়নগর উপজেলা শাখার হেফাজত ইসলাম বাংলাদেশের প্রধান উপদেষ্টা মাওলানা জহিরুল ইসলাম।

এছাড়া আরও বক্তব্য রাখেন বিজয়নগর উপজেলার শাখার হেফাজত ইসলাম বাংলাদেশের সিনিয়র সহ সভাপতি মুফতী সাঈদ আল মামুন, সহ-সভাপতি মুফতি রেদওয়ানুল বারী সিরাজী, ইসলামপুর আলহাজ্ব কাজী মোহাম্মদ শফিকুল ইসলাম কলেজের অধ্যক্ষ হাফেজ মোঃ শফিকুর রহমান, জামাতে ইসলাম বিজয়নগর উপজেলা শাখার আমী মাওলানা আবু সাঈদ সরকার, বিজয়নগর উপজেলা বিএনপির আহবায়ক মহসিন আহমেদ ভূইয়া, সদস্য সচিব শাহ আলম মোল্লা, উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম সম্পাদক ডাক্তার রফিকুল ইসলাম, খন্দকার ফাউন্ডেশনের সভাপতি ছায়েদ খন্দকার।

উক্ত সভায় বক্তব্যরা হেফাজত ইসলাম বাংলাদেশের নেতাকর্মীদের বিরুদ্ধে সকল মিথ্যা মামলা প্রত্যাহার করার দাবী জানান।

মাহমুদুল হাসান
চট্টগ্রাম বিভাগীয় ব্যুরো প্রধান।
তারিখঃ১৮/৩/২০২৫ইং

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2025

: :