
দশমিনায় স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে দুর্নীতির ও অনিয়মের অভিযোগ।
দশমিনা (পটুয়াখালী) প্রতিনিধি
দশমিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আবারও অনিয়ম ধরা পড়েছে। ১৯ নভেম্বর ডাক্তারের সহকারী পরিচয়ে একাধিক স্লিপ কেটে সরকারি ঔষধ নেওয়ার সময় *সবুজ* নামের এক ব্যক্তিকে হাতেনাতে ধরেন সাংবাদিক *হাসান মোল্লা*।
জানা গেছে, ওই ব্যক্তি নিজেকে *ডাক্তার রাহুল বিন হালিম এর সহকারী* পরিচয় দিয়ে একসাথে *৬টি স্লিপ* কাটেন। সেই স্লিপ দিয়ে *৬ পাতা, মোট ৬০ পিস গ্যাস্ট্রিকের সরকারি ঔষধ* নিয়ে যাচ্ছিলেন। জিজ্ঞাসাবাদে সন্দেহ হলে তল্লাশি করা হয়, পরে তার *জ্যাকেটের পকেট থেকে ৬ পাতা ঔষধ* পাওয়া যায়।
*রোগীদের ক্ষোভ*
এ ঘটনায় রোগীদের মধ্যে ক্ষোভ দেখা দেয়। রোগীরা বলেন, _”আমরা গ্যাস্ট্রিকের ঔষধ চাইলে বলে ঔষধ নাই, কিন্তু এই লোক একা কিভাবে ৬ পাতা ঔষধ নিয়ে যায়?”_
অনেকের অভিযোগ, হাসপাতালে দুর্নীতি চলছে, স্টাফরা ঔষধ বাড়িতে নিয়ে বিক্রি করে।
*ভর্তি হলেই বাইরে থেকে ঔষধ কিনতে হয়*
রোগীদের অভিযোগ, হাসপাতালে ভর্তি হলে সরকারি ঔষধ পাওয়া যায় না। গ্যাস্ট্রিকের ঔষধ থেকে শুরু করে স্যালাইন, ক্যানুলা পর্যন্ত সবই বাইরে থেকে কিনতে হয়। গরিব রোগীরা টাকার অভাবে বিনা চিকিৎসায় ফিরে যান।
*ক্লিনিকগুলোতেও একই চিত্র*
দশমিনার অনেক ক্লিনিকেও একই অবস্থা। মানুষ গেলে বলে ঔষধ শেষ, নাই। কিন্তু সেই ঔষধই পরে ফার্মেসিতে বিক্রি হয়। পরিচিত, খাতিরের লোকদের ঠিকই ঔষধ দেওয়া হয়, বাড়িতে নিয়ে চৌদ্দগোষ্ঠীর আত্মীয়-স্বজনকে বিলিয়ে দেওয়া হয়, কিন্তু সাধারণ মানুষ পায় না।
মানুষ গেলে খারাপ আচরণ করা হয়। এক রোগীর প্রশ্ন, _”ভালো ব্যবহারই যদি না করতে পারে, ঔষধই যদি না দেয়, তাহলে চাকরি কেন করে, ক্লিনিক কেন করেছে?”_
*খাবার ও টয়লেট*
ভর্তি রোগীদের অভিযোগ, হাসপাতালের খাবার অত্যন্ত নিম্নমানের, খাওয়া যায় না। টয়লেট ও ওয়ার্ড অপরিষ্কার, দুর্গন্ধে ঢোকা যায় না।
*কর্তৃপক্ষের বক্তব্য*
কর্তৃপক্ষ বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন।
*রোগীদের দাবি*
স্লিপ যাচাই ও পরিচয়পত্র দেখা বাধ্যতামূলক করতে হবে, মানসম্মত খাবার দিতে হবে, টয়লেট-ওয়ার্ড পরিষ্কার রাখতে হবে এবং ক্লিনিকগুলোতে তদারকি বাড়িয়ে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে।
—তারিখ ২০-১১-২০২৬ ইং
দশমিনা (পটুয়াখালী)
যোগাযোগ: ০১৭৭৭-০৪২১৯৪
Leave a Reply