1. admin@pratidindurnitirtalash.com : pratidindurnitirtalash : pratidindurnitirtalash
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৪:০৩ পূর্বাহ্ন

ঢাবিতে আসিফ নজরুলের পদত্যাগের দাবিতে বিক্ষোভ

Reporter Name
  • Update Time : রবিবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৪
  • ২০৪ Time View

ঢাবিতে আসিফ নজরুলের পদত্যাগের দাবিতে বিক্ষোভ

দৈনিক আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমানকে কারাগারে পাঠানোর ঘটনায় আইন উপদেষ্টা আসিফ নজরুলের পদত্যাগ দাবি করেছে বিপ্লবী পরিষদ।
রবিবার (২৯ সেপ্টেম্বর ) বিকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে অনুষ্ঠিত এক বিক্ষোভ থেকে সংগঠনটির আহ্বায়ক আবদুল ওয়াহেদ ৫ দফা দাবি জানান। এসময় বিপ্লবী ছাত্র পরিষদের সদস্য সচিব মাহিয়ান ফারদিন সিফাত, সাঈদ আহমেদ, আবদুস সালাম প্রমুখ উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন,
১.দৈনিক আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমানকে কারাগারে পাঠানোর দায়ে আইন উপদেষ্টা আসিফ নজরুলকে পদত্যাগ করতে হবে।
২. মাহমুদুর রহমানসহ সকল মজুলম সাংবাদিক, লেখক, রাজনীতিক, আলেম ও ছাত্রদের মিথ্যা মামলা ও ফরমায়েশি রায় বাতিল করতে হবে।
৩. মিথ্যা মামলার বাদী, সাক্ষী, তদন্ত কর্মকর্তা ও বিচারকদের গ্রেপ্তার করতে হবে।
৪. দৈনিক আমার দেশ ও দিগন্ত টিভিকে জোর করে বন্ধ রাখার ক্ষতিপূরণ ও পুনরায় চালু করার খরচ রাষ্ট্রকে দিতে হবে।
৫. ফ্যাসিবাদী শাসনামলে নির্যাতিত সাংবাদিকদের ক্ষতিপূরণ প্রদান ও রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমে পুনর্বাসন করতে হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2025

: :