1. admin@durnitirtalashteam.com : durnitirtalashteam :
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
November 19, 2026, 8:21 pm

গাইবান্ধায় টিআরসি নিয়োগ কার্যক্রমের প্রথম দিন সম্পন্ন

Reporter Name
  • Update Time : Thursday, November 19, 2026
  • 23 Time View

গাইবান্ধায় টিআরসি নিয়োগ কার্যক্রমের প্রথম দিন সম্পন্ন

 

রানা ইস্কান্দার রহমান।

 

গাইবান্ধা জেলা প্রতিনিধি।

 

‘সেবার ব্রতে চাকরি’—এই স্লোগানকে সামনে রেখে বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগের লক্ষ্যে গাইবান্ধায় প্রথম দিনের কার্যক্রম সম্পন্ন হয়েছে। আজ বৃহস্পতিবার (১৯ নভেম্বর ২০২৬) গাইবান্ধা জেলা পুলিশ লাইন্স মাঠে বাছাইকৃত যোগ্য প্রার্থীদের ‘শারীরিক মাপ ও কাগজপত্র যাচাইকরণ’ পর্ব অনুষ্ঠিত হয়। পুলিশ হেডকোয়ার্টার্স কর্তৃক প্রিলিমিনারি স্ক্রিনিং শেষে গাইবান্ধা জেলার প্রার্থীরা এতে অংশ নেন।

নিয়োগ বোর্ডের সভাপতি ও গাইবান্ধার পুলিশ সুপার জনাব মোঃ জসিম উদ্দীনের সার্বিক তত্ত্বাবধায়নে প্রথম দিনের এই কার্যক্রম পরিচালিত হয়। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ পুলিশ হেডকোয়ার্টার্সের প্রতিনিধি, নিয়োগ বোর্ডের অন্যান্য সদস্য, জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং নিয়োগ কার্যক্রমে দায়িত্বরত পুলিশ সদস্যবৃন্দ।

প্রথম দিনের কার্যক্রম শেষে প্রার্থীদের পরবর্তী ধাপের বিষয়ে ব্রিফিং করেন পুলিশ সুপার জনাব মোঃ জসিম উদ্দীন। তিনি আজকের পর্বে উত্তীর্ণ প্রার্থীদের আগামীকাল শুক্রবার (২০ নভেম্বর ২০২৬) সকাল ৬টা ৩০ মিনিটে মাঠ পরীক্ষায় অংশগ্রহণের জন্য গাইবান্ধা জেলা পুলিশ লাইন্স মাঠে উপস্থিত থাকার নির্দেশনা দেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি