
গাইবান্ধায় মহান বিজয় দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
রানা ইস্কান্দার রহমান।
গাইবান্ধা জেলা প্রতিনিধি।
আগামী ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস ২০২৬ যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষ্যে গাইবান্ধায় জেলা প্রশাসনের উদ্যোগে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার (১৯ নভেম্বর ২০২৬) সকাল ১০টা ১৫ মিনিটে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
গাইবান্ধা জেলা প্রশাসক ড. মো. মনিরুজ্জামান সভায় সভাপতিত্ব করেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অতিরিক্ত জেলা প্রশাসক এ কে এম হেদায়েতুল ইসলাম।
সভায় জেলার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। আসন্ন মহান বিজয় দিবসের কর্মসূচি সুষ্ঠু ও সুন্দরভাবে বাস্তবায়নের বিষয়ে সভায় বিস্তারিত আলোচনা ও প্রস্তুতি গ্রহণ করা হয়।
Leave a Reply