1. admin@durnitirtalashteam.com : durnitirtalashteam :
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
November 19, 2026, 8:21 pm

গোপালগঞ্জের সহিংসতায় পদ্মা সেতু দিয়েদ ক্ষিণ- পশ্চিমাঞ্চলের ১৭ জেলার যান চলাচল বন্ধ,

Reporter Name
  • Update Time : Thursday, November 19, 2026
  • 20 Time View

গোপালগঞ্জের সহিংসতায় পদ্মা সেতু দিয়েদ ক্ষিণ-
পশ্চিমাঞ্চলের ১৭ জেলার যান চলাচল বন্ধ,
মোঃ সোহরাব হোসেন রতন,বাগেরহাট ছবি, মেইলে
সারা দেশে কার্য্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ-ছাত্রলীগের নেতাকর্মীদের গোপালগঞ্জে অব্যাহত সহিংসতায় পদ্মা সেতুর উপর দিয়ে যাওয়া দক্ষিণ-পশ্চিমাঞ্চলের জেলাগুলোর সব রুটের পরিবহন চলাচল দু’দিন ধরে বন্ধ রয়েছে। গোপালগঞ্জ থেকে কাশিয়ানি পর্যন্ত মোংলা-ঢাকা মহাসড়কের বিভিন্ন স্থানে গাছের গুঁড়ি ফেলে অবরোধ করে রাখায় পরিবহন মালিক সমিতি নিরাপত্তা ঝুঁকির কারনে সব ধরনের পরিবহন চলাচল বন্ধ রেখেছে। এই রুট দিয়ে মোংলা বন্দরের আমদানি-রপ্তানী পন্য পরিবহনও বন্ধ হয়ে গেছে। গোপালগঞ্জের উপর দিয়ে শুধু পন্য পরিবহনই নয়, খুলনা ও বরিশাল বিভাগের ১৭ জেলাসহ ঢাকা-চট্টগ্রাম-কক্সবাজার-সিলেটে প্রতিদিন চলচলকারী হাজার হাজার যাত্রীরা ভোগান্তিতে পড়েছেন। বাগেরহাটের কেন্দ্রীয় জেলার বাস টার্মিনালসহ বিভিন্ন পয়েন্টের কাউন্টারে গিয়ে দেখাগেছে পদ্মা সেতুর উপর দিয়ে চলাচলকারী দূরপাল্লার পরিবহন না পেয়ে যাত্রীরা গন্তব্যে যেতে পারছেন না। এমন অচলাবস্থার মধ্যে দূরপাল্লার পরিবহন কাউন্টারগুলো শুক্রবারেরও কোন টিকিট বিক্রি করেনি। কাউন্টার থেকে মোবাইল ফোন করে যাত্রীদের কেটে রাখা টিকিটের টাকা ফেরত দিচ্ছে, আগাম বুক করে রাখা টিকিটও বাতিল করে যাত্রীদের জানিয়ে দিচ্ছে। এমন নৈরাজ্যকর পরিস্থিতে কবে নাগাদ এই রুটটি স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে তাও বলতে পারছেনা সংশ্লিটরা।
বাগেরহাট পরিবহন মালিক সমিতির সভাপতি সরদার লিয়াকত হোসেন জানান, গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগ-ছাত্রলীগের নেতাকর্মীরা মঙ্গলবার সন্ধ্যায় গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থানাসহ যৌথ বাহিনীর অনেকগুলো গাড়ী আগুন দিয়ে জ¦ালিয়ে দেয়। এরপর তারা মোংলা-ঢাকা মহাসড়কের গোপালগঞ্জ থেকে কাশিয়ানি পর্যন্ত বিভিন্ন স্থানে গাছের গুঁড়ি ফেলে অবরোধ করে রাখে। এই অবস্থায় বুধবার (১৮ নভেম্বর) সকালে পর গোপালগঞ্জ থেকে কাশিয়ানি পর্যন্ত বিভিন্ন স্থানে মহাসড়কে বেশ কয়েকটি পরিবহনসহ ট্রাক-কাভার্ডভ্যান ভাঙচুর ও ইটপাটকেল নিক্ষেপ করে, একটি পরিবহন জ¦ালিয়ে দেয় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগ-ছাত্রলীগের নেতাকর্মীরা। গোপালগঞ্জ অংশে এমন নৈরাজ্যকর অবস্থার সৃষ্টি পরিপ্রেক্ষিতে পন্য পরিবহন, যাত্রী ও যানবাহনের নিরাপত্তার কথা বিবেচনা করে সব পরিবহন মালিক সমিতি বুধবার দুপুর থেকে এই মহাসড়কের সব ধরনের যানবাহন চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়। বুধবার দুপুর থেকে গোপালগঞ্জের উপর দিয়ে পদ্মা সেতুর হয়ে যাওয়া সব ধরনের যানবাহন চলাচল বন্ধ রয়েছে। এমনকি নড়াইল হয়ে পদ্মা সেতু দিয়ে চলাচলকারী পরিবহনও বন্ধ রাখা হয়েছে। কেবলমাত্র আরিচা রুটে পরিবহন চলাচল করছে। এখানে আমাদের কিছু করার নেই। নিরাপত্তার অভাবে এমন সিদ্ধান্ত নিতে হয়েছে। এমন নৈরাজ্যকর পরিস্থিতি চলতে থাকলে অনিদৃষ্টিকালের জন্য এই রুটে সব ধরনের পরিবহন চলাচল বন্ধ থাকবে বলেও জানান তিনি।
বাগেরহাট কেন্দ্রীয় বাস টার্মিনালে দূরপাল্লার পরিবহন ফালগুনির কাউন্টার ম্যানেজার আব্দুল মালেক জানান, গোপালগঞ্জে বিশৃঙ্খল পরিস্থিতি চলছে, মহাসড়কে বিভিন্ন স্থানে গাছের গুঁড়ি ফেলে অবরোধ করায় পদ্মা সেতু হয়ে পরিবহন চলাচল বন্ধ রাখা হয়েছে। বিভিন্ন স্থানে গাড়ি ভাংচুর ও আগুন দেওয়ার ঘটনায় সবাই আতঙ্কিত হয়ে পড়েছেন। গাড়ির ক্ষয়ক্ষতির আশঙ্কা ও নিরাপত্তার কথা বিবেচনা করে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দুদিন ধরে বাগেরহাট হয়ে গোপালগঞ্জের মধ্য দিয়ে চলাচলকারী ৭৫টি পরিবহন বন্ধ রয়েছে। আমরা সবাই শুক্রবারেও টিকিট বেচা বন্ধ রেখেছি, বুকিং বাতিল করে আগাম বিক্রি করা টিকিটের দামও ফেরত দিচ্ছি যাত্রীদের। এমনকি নড়াইল হয়েও পদ্মা সেতু দিয়ে পরিবহন চলাচল করতে পারছেনা। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত বাধ্য হয়ে সব পরিবহন চলাচল আমাদের বন্ধ রাখতে হবে।
মোংলা বন্দর কর্তৃপক্ষের পরিচালক (বোর্ডে ও গণসংযোগ) যুগ্ম সচিব কালাচাঁদ সিংহ জানান, গত দুদিন ধরে মোংলা বন্দরের মাধ্যমে আমদানী ও রপ্তানী পন্যবাহী কোন প্রকার যানবাহন মোংলা-গোপালগঞ্জ-ঢাকা মহাসড়ক দিয়ে পদ্মা সেতু হয়ে চলাচল করতে পারছেন। খুলনা-যশোর হয়ে আরিচা ফেরি পার হয়ে চলাচল করছে। বর্তমানে মোংলা বন্দর জেটি ও আউটার বারে আমদানী পন্য খালাস ও রপ্তানীর পন্য বোঝায়ের জন্য জাহাজের সিডিউল না থাকায় বন্দরের স্বাভাবিক কার্যাক্রম ব্যহত হচ্ছে না বলেও জানান এই কর্মকর্তা। ##
বাগেরহাট
১৯. ১১. ২০২৬

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি