1. admin@durnitirtalashteam.com : durnitirtalashteam :
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
November 9, 2026, 4:07 pm

দশমিনায় ৫ পিস ইয়াবাসহ এক যুবক গ্রে*প্তা*র।

Reporter Name
  • Update Time : Monday, November 9, 2026
  • 16 Time View

দশমিনায় ৫ পিস ইয়াবাসহ এক যুবক গ্রে*প্তা*র।

এইচ. এম. নূর নবী, (পটুয়াখালী) জেলা প্রতিনিধি।

পটুয়াখালীর দশমিনায় পুলিশের অভিযানে ৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. শাকিল হোসেন প্যাদা (১৯) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।

রোববার (৮ নভেম্বর) রাত আনুমানিক ১১টার দিকে উপজেলার বহরমপুর ইউনিয়নের দক্ষিণ আদমপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, দশমিনা থানার এসআই (নিঃ) নাজমুল হক ও কনস্টেবল মো. জুয়েলের নেতৃত্বে অভিযান পরিচালনা করে ৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ শাকিল হোসেন প্যাদাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার শাকিল হোসেন প্যাদা দক্ষিণ আদমপুর এলাকার জয়নাল প্যাদার ছেলে। তার বাড়ি বহরমপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে।

এ বিষয়ে দশমিনা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আতিকুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে আদালতে পাঠানো হবে।

তিনি আরও জানান, এলাকায় মাদক নির্মূল ও আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের এ ধরনের মাদকবিরোধী অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

*তারিখ: ০৯/১১/২০২৬ ইং*
*এইচ. এম. নূর নবী, (পটুয়াখালী) জেলা প্রতিনিধি*
*মোবাইল: ০১৭৭৭-০৪২১৯৪*

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি