1. admin@durnitirtalashteam.com : durnitirtalashteam :
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
November 8, 2026, 3:55 pm

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত তিন দোকানিকে শুকনো খাবার দিল সাঘাটা উপজেলা প্রশাসন

Reporter Name
  • Update Time : Sunday, November 8, 2026
  • 20 Time View

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত তিন দোকানিকে শুকনো খাবার দিল সাঘাটা উপজেলা প্রশাসন

‎

রানা ইস্কান্দার রহমান।

 

গাইবান্ধা জেলা প্রতিনিধি।

 

‎গাইবান্ধার সাঘাটা উপজেলার ৫ নম্বর কচুয়া ইউনিয়নের উল্লাসোনাতলা বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত তিন দোকানির পাশে দাঁড়িয়েছে উপজেলা প্রশাসন। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের তাৎক্ষণিক দুর্ভোগ লাঘবে শুকনো খাবার সহায়তা প্রদান করা হয়েছে। পাশাপাশি তাঁদের আর্থিক সহযোগিতার জন্য জেলা প্রশাসনের কাছে প্রতিবেদন পাঠানো হয়েছে।

‎

‎রবিবার (৮ নভেম্বর ২০২৬) উপজেলা প্রশাসনের পক্ষ থেকে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত তিন দোকানির হাতে শুকনো খাবারের বস্তা তুলে দেওয়া হয়।

‎

‎অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত দোকানগুলো হলো মিনহাজুল ইসলামের ইলেকট্রনিকসের দোকান, মালেক উদ্দিনের মুদির দোকান এবং মশিউর রহমানের চায়ের দোকান। হঠাৎ আগুনে দোকানগুলো ক্ষতিগ্রস্ত হওয়ায় এসব ব্যবসায়ী আর্থিক ক্ষতির মুখে পড়েছেন।

‎

‎এ সময় উপস্থিত থেকে সহায়তা কার্যক্রম পরিচালনা করেন সাঘাটা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শ্রী রতন কুমার দত্ত। এছাড়াও উপস্থিত ছিলেন ৫ নম্বর কচুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লিয়াকত আলী খন্দকারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

‎

‎উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত তিন দোকানির সাময়িক খাদ্যসংকট মোকাবিলায় প্রাথমিকভাবে শুকনো খাবার সহায়তা দেওয়া হয়েছে। একই সঙ্গে তাঁদের আর্থিক ক্ষয়ক্ষতির বিষয়টি বিবেচনায় নিয়ে সরকারি আর্থিক সহায়তা প্রদানের লক্ষ্যে জেলা প্রশাসনের কাছে প্রতিবেদন পাঠানো হয়েছে।

‎

‎হঠাৎ অগ্নিকাণ্ডে দোকানপাট ক্ষতিগ্রস্ত হওয়ায় ব্যবসায়ীরা জীবিকা নিয়ে অনিশ্চয়তায় পড়েছেন। এমন পরিস্থিতিতে উপজেলা প্রশাসনের এই মানবিক উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয়রা। তাঁদের প্রত্যাশা, জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় আর্থিক সহযোগিতা পেলে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা আবারও ঘুরে দাঁড়াতে পারবেন এবং নতুন করে ব্যবসা শুরু করতে পারবেন।

‎

‎

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি