
গাইবান্ধায় প্রথমবারের মতো শুরু হলো জেলা ট্যালেন্ট ফেস্ট, অংশ নিচ্ছে তিন শতাধিক শিক্ষার্থী
রানা ইস্কান্দার রহমান।
গাইবান্ধা জেলা প্রতিনিধি।
‘তীক্ষ্ণ যুক্তির স্ফুরণে, জ্বলে ওঠো সৃজনে’ এই স্লোগানকে সামনে রেখে গাইবান্ধায় প্রথমবারের মতো শুরু হয়েছে Gaibandha District Talent Festival 2026।
জেলার ১ হাজার ১৮৮টি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রায় ৪০ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে প্রতিষ্ঠান ও উপজেলা পর্যায়ের প্রতিযোগিতা শেষে নির্বাচিত তিন শতাধিক মেধাবী শিক্ষার্থী জেলা পর্যায়ের উৎসবে অংশ নিচ্ছে।
আজ সকালে বিয়াম ল্যাবরেটরি স্কুল, গাইবান্ধা প্রাঙ্গণে দুই দিনব্যাপী এ উৎসবের উদ্বোধন করা হয়। এতে প্রাথমিক থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীরা চারটি ক্যাটাগরিতে গণিত অলিম্পিয়াড, বিজ্ঞান অলিম্পিয়াড, বিতর্ক, বিশ্লেষণী দক্ষতা, উপস্থিত বক্তৃতা ও কুইজ প্রতিযোগিতায় অংশ নিচ্ছে।
আয়োজকদের লক্ষ্য, গতানুগতিক প্রতিযোগিতার বাইরে গিয়ে শিক্ষার্থীদের প্রতিভা, সৃজনশীলতা, বিশ্লেষণী দক্ষতা ও নেতৃত্বগুণ বিকাশের মাধ্যমে একটি মানবিক ও মেধাবী প্রজন্ম গড়ে তোলা।
আগামীকাল সনদ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মধ্য দিয়ে এ উৎসবের সমাপ্তি হবে।
Leave a Reply