
গাইবান্ধায় ২০২৫ সালের হত্যা চেষ্টা মামলার আসামি মজনু মিয়া গ্রেফতার
রানা ইস্কান্দার রহমান।
গাইবান্ধা জেলা প্রতিনিধি।
গাইবান্ধা সদর থানার একটি মামলার আসামি মোঃ মজনু মিয়া (৪৮)-কে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার (৩০ অক্টোবর ২০২৬) রাত ১২টা ৩০ মিনিটে গোবিন্দগঞ্জ থানাধীন ৩ নম্বর সাখাহার ইউনিয়নের আলীগ্রাম এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত মজনু মিয়া গোবিন্দগঞ্জ উপজেলার আলীগ্রাম গ্রামের মৃত নাছির সরকারের ছেলে।
পুলিশ জানায়, গাইবান্ধা সদর থানার মামলা নং-৩২/১৭৬, তারিখ ২২ মে ২০২৫, পেনাল কোডের ১৪৩/৩২৩/৩২৫/৩২৬/৩৪২/৩৬৫/৩০৭/১১৪/৩৪ ধারার মামলায় তিনি আসামি।
গ্রেফতারের পর তাকে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।
Leave a Reply