1. admin@pratidindurnitirtalash.com : pratidindurnitirtalash : pratidindurnitirtalash
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১১:২১ অপরাহ্ন

ভাঙ্গায় ফেনসিডিল সহ ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২ জুলাই, ২০২৪
  • ২৩৩ Time View

ভাঙ্গায় ফেনসিডিল সহ ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব

ফরিদপুর প্রতিনিধিঃ

ফরিদপুরের ভাঙ্গা থেকে ৪৬৮ বোতল ফেনসিডিলসহ ০৩ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-১০ এর একটি অভিযানিক দল। এ সময় মাদক বহনের কাজে ব্যবহৃত একটি মাইক্রোবাস জব্দ করা হয়েছে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে র‍্যাব সূত্রে জানা গেছে, সোমবার (১ জুলাই) দিবাগত রাত আড়াইটার দিকে র‍্যাব-১০,

সিপিসি-৩ ফরিদপুর ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জেলার ভাঙ্গা এলাকায় একটি অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে আনুমানিক ১৪ লাখ ৪ হাজার টাকা মূল্যমানের ৪৬৮ বোতল ফেনসিডিলসহ ৩ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হল চুয়াডাঙ্গা জেলার দর্শনা থানার রামনগর গ্রামের নাঈম রশিদ (২৪), একই থানার শান্তিনগর গ্রামের মোঃ রহেল মিয়া (২৬) ও জীবনগর থানার গোয়ালপাড়া গ্রামের মোঃ রাজন মিয়া (২৬)। এ সময় তাদের নিকট হতে মাদক পরিবহনে ব্যবহৃত ১টি প্রাইভেটকার ও ২টি করা

মোবাইল ফোন উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতারকৃত ব্যক্তিরা পেশাদার মাদক ব্যবসায়ী। তারা বেশ কিছুদিন যাবৎ দেশের বিভিন্ন সীমান্তবর্তী এলাকা হতে ফেনসিডিলসহ অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহ করে ফরিদপুর ও রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিল। সূত্রে জানা গেছে, আসামী নাঈম রশিদের বিরুদ্ধে ফরিদপুর জেলার নগরকান্দা থানায় একটি মাদক মামলা রয়েছে।

গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে মাদক মামলা রুজু করে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2025

: :