1. admin@pratidindurnitirtalash.com : pratidindurnitirtalash : pratidindurnitirtalash
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৭:৫৬ অপরাহ্ন

আগামীকাল থেকে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু

Reporter Name
  • Update Time : শনিবার, ২৯ জুন, ২০২৪
  • ২১১ Time View

আগামীকাল থেকে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হচ্ছে। প্রিয় পরীক্ষার্থী ও অভিভাবকদের জন্য Traffic Gulshan Division এর পক্ষ থেকে কিছু জরুরী পরামর্শ রইল।

১.পরীক্ষা শুরুর আগের দিন কেন্দ্রের অবস্থানটি ভাল করে জেনে নিন এবং আপনার বাসা থেকে কোন রুটে যেতে হবে তার পরিস্কার ধারণা নিয়ে বাসা থেকে বের হোন।

২. পরীক্ষা শুরুর পূর্বে কেন্দ্রে উপস্থিত হওয়ার জন্য পরীক্ষার্থী/অভিভাবকগণকে সড়ক-মহাসড়কের বাস্তবতা/ট্রাফিক প্রেশার বিবেচনায় রেখে পর্যাপ্ত সময় নিয়ে বাসা থেকে বের হবেন।

৩. বাসা হতে এমনভাবে বের হতে হবে যেন নূন্যতম ৩০ মিনিট পূর্বে পরীক্ষা কেন্দ্রে পৌঁছানো যায়।

৪.রেল ক্রসিং পারাপারে সময় ক্ষেপণের কথা চিন্তা করে বাসা হতে সময় নিয়ে রওনা দিন।

৫: পরীক্ষা কেন্দ্রে আগত পরীক্ষার্থীবৃন্দ যানজট বা কোন অনাকাঙ্খিত সমস্যার সম্মূক্ষীন হলে ট্রাফিক গুলশান বিভাগের সমন্বয়কারীদ্বয়( এডিসি ট্রাফিক দক্ষিণ 01320-044361, এডিসি ট্রাফিক উত্তর-01320-044362 কে জানানোর জন্য অনুরোধ করা হলো। তারা অতি দ্রুত QRT( Quick Response Team ) পাঠিয়ে ব্যবস্থা নিবেন।

৬: পরীক্ষা কেন্দ্রের আশেপাশে অযাচিত পার্কিং না করে অভিভাবক/পরীক্ষার্থীদের ব্যবহৃত যানবাহন পরীক্ষা কেন্দ্র হতে দূরবর্তী নিরাপদ স্থানে পার্কিং করুন।

৭: পরীক্ষার্থী ও অভিভাবকগণ পরীক্ষা কেন্দ্রের সামনের সড়কে দাঁড়িয়ে গেলে যানবাহন চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি হয়। ফলে, অন্যান্য পরীক্ষার্থীদের কেন্দ্রে পৌঁছাতে দেরী হয় বিধায় পরীক্ষার্থী ও অভিভাবকগণকে কেন্দ্রের সম্মূক্ষে প্রধান গেইটে ও রাস্তায় না দাঁড়ানোর জন্য অনুরোধ করা হলো।

৮: পরীক্ষা কেন্দ্রের সামনে আড্ডা দেয়া থেকে বিরত থাকুন।

১০.মূল সড়কে কোন যানবাহন (ব্যক্তিগত, পাবলিক) Wrong পার্কিং করে অন্য যানবাহনের প্রতিবন্ধকতা সৃষ্টি না করার জন্য সংশ্লিষ্ট সকলকে অনুরোধ করা হলো।

১১. যেকোন জরুরী প্রয়োজনে টোল ফ্রি ৯৯৯ এ কল করুন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2025

: :