1. admin@pratidindurnitirtalash.com : pratidindurnitirtalash : pratidindurnitirtalash
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৭:৫৮ অপরাহ্ন

পল্লী কল্যাণ সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি লিঃ ম্যানেজার বিপ্লবের বিরুদ্ধে ২৫ লক্ষ টাকা আত্মসাৎ এর অভিযোগ

Reporter Name
  • Update Time : শনিবার, ২৯ জুন, ২০২৪
  • ১৯৮ Time View

পল্লী কল্যাণ সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি লিঃ ম্যানেজার বিপ্লবের বিরুদ্ধে ২৫ লক্ষ টাকা আত্মসাৎ এর অভিযোগ

বিশেষ প্রতিনিধি

কলারোয়া উপজেলার যুগীখালি বাজারে পল্লী কল্যাণ সঞ্চয় ও সমবায় সমিতির ম্যানেজার মোঃ বিপ্লব এর বিরুদ্ধে ২৫ লক্ষ টাকা আত্মসাৎ করে এলাকা ছেড়েছেন। টাকা ফেরত না পাওয়ায় উক্ত সমিতির গ্রাহক ও কমিটি বৃন্দ সংবাদ সম্মেলন করেছেন। তিনি দায়িত্বরত অবস্থায় থেকে অত্র প্রতিষ্ঠান থেকে ২৫ লক্ষ টাকা আত্মসাৎ করে রাতের আঁধারেপালিয়ে যান। সাবেক সভাপতি নাসিরুদ্দিন বলেন অত্র প্রতিষ্ঠানের ম্যানেজার তিনি এই টাকা আত্মসাৎ করার পরে দিন দিন তিনি হিসাব না দিয়ে দায় এড়িয়ে যাওয়ার চেস্টা করেন। আমরা কলারোয়া উপজেলা সমবায় সমিতিতে তার নামে একটি অভিযোগ দায়ের করেছিলাম। সেখান থেকে বিপ্লব স্টাম্পে লিখিত দিয়ে পুনারায় তার কর্ম শুরু করেন। কয়েক দিন পর তার কোনো খোজ না পাওয়ায় আমি জানতে পারলাম সে পলাতক রয়েছে। আজ এই সমিতির নাম মান ক্ষুন্ন করে চলেছেন এই বিপ্লব। শতাধিক গ্রাহকের ২৫ লক্ষ টাকা আত্মসাৎ করে তিনি সমিতির কমিটিকে মহা বিপদে ফেলেছেন৷ ইতি মধ্যে তার নামে থানায় মামলা দায়ের করার প্রস্তুতি চলমান রয়েছে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সাবেক সভাপতি নাসিরুদ্দিন, পলাশ, মোখলেছুর রহমান, বদরুজ্জামান,সামছুর রহমান।গ্রাহকদের মধ্যে উপস্থিত ছিলেন রুবিনা আক্তার, রেহেনা আক্তার ডলি, আবু রায়হান সহ আরো অনেকে।
রুবিনা আক্তার বলেন আমার সঞ্চয় করা ৪লক্ষ ৫০ হাজার টাকা দেওয়া রয়েছে। বিপ্লব ম্যানেজার এখন পলাতক রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2025

: :