1. admin@pratidindurnitirtalash.com : pratidindurnitirtalash : pratidindurnitirtalash
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৬:১০ অপরাহ্ন

সতর্ক হোন———— প্রবাসী প্রেমিককে ঢাকা থেকে রাতে ভিডিও কল দিয়ে প্রেমিকা

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৮ জুন, ২০২৪
  • ২১১ Time View

সতর্ক হোন————
প্রবাসী প্রেমিককে ঢাকা থেকে রাতে ভিডিও কল দিয়ে প্রেমিকা বললেন, আমি আত্মহত্যা করবো। হাতে এক মুঠো ট্যাবলেট দেখিয়ে বলছে, এই ৭২টি ঘুমের ওষুধ খাচ্ছি। প্রেমিক বুঝলেন, তাকে এটা থেকে থামাতে গেলে কয়েক লাখ টাকার গহনা লাগবে। এর আগেও এমন ঘটনা ঘটিয়ে দামি জিনিস কেনার টাকা নিয়েছে। প্রেমিক বললেন, তোমার মৃত্যুর মুহুর্তে আমি তোমার পাশে থাকতে চাই। এজন্য আমি ভিডিও কলে আছি। প্রেমিকা সবগুলো ট্যাবলেট মুখের মধ্যে ঢেলে দিয়ে পানির সঙ্গে ডগ ডগ ডগ। ভিডিও কলে প্রেমিক অপেক্ষায় আছে কী ঘটে দেখার জন্য। কিন্তু কিছুই হলো না। ২৭ মিনিট পর প্রেমিক বললেন, ঘুমের ওষুধ খেলে তুমি, কিন্তু এখন ঘুম আসছে আমার! ঘটনা কী? প্রেমিকা বেচারা ফোন কেটে দিলো।

ওই প্রেমিক আমাকে জানালেন ঘটনাটি। ইতিমধ্যে প্রেমিকা নামক ওই অভিনেত্রী প্রবাসী ভাইটির থেকে এভাবে অভিনয় করে ৪০ লাখ টাকা হাতিয়ে নিয়েছে। অবশেষে তার ভিন্ন ভিন্ন নাম ও একাধিক সামাজিকমাধ্যমে ভিন্ন ভিন্ন আইডি ব্যবহার করে বহু প্রবাসীকে প্রেম, প্রতারণা ও যৌনতার মাধ্যমে অর্থ হাতানোর প্রমাণ পেয়েছেন তিনি। এজন্য কাল প্রেমিকার নির্মম অভিনয়ের নিষ্ঠুর জবাব। এই মেয়েগুলো একসঙ্গে একাধিক এমন প্রেম এবং একটি গহনা কিনে সব প্রেমিককে ছবি দিয়ে তার টাকায় কেনা বলে জানান।

সতর্কতা:
সামাজিকমাধ্যম ব্যবহার করে প্রেমের সম্পর্ক গড়ে অ্যাডাল্ট চ্যাট, অ্যাডাল্ট টক ও অ্যাডাল্ট ভিডিও ক্যাপচার করে বহু প্রবাসীকে ফাঁসানো হচ্ছে। ফেঁসে যাওয়া মানুষগুলো অসহায়। লোকলজ্জার ভয়ে বলতেও পারছেন না। এই নির্মম অভিনেত্রীরা এখন নতুন মাত্রা যুক্ত করেছে। তারা পুরো পরিবারকেই কাজে লাগায়। বিশ্বাস অর্জনের জন্য ছেলের পরিবারের সঙ্গে মেয়ের পরিবারও পরিচিত ও আলোচনা চালায়। লুটেপুটে নেওয়ার পর মেয়ের মা বা বাবা ছেলের কোনো একটা দুর্বলতাকে ইস্যু করে বলেন, ‘আপনার ঘরে মেয়ে দেব না।’ এবং ডিস্টার্ব করলে ছেলে পক্ষের বিরুদ্ধে নারী নির্যাতন মামলার হুমকি দেয়। অভিনব এই প্রতারণামূলক প্রেমিকাদের টার্গেট প্রবাসীরা। ইতিমধ্যে পাঁচজনের বেশি প্রবাসীর এমন ফাঁদে পড়ার ঘটনা পেলাম। প্রবাসী ভাইরা সতর্ক থাকুন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2025

: :