
পলাশবাড়ী উপজেলা ফকির হাট বাজারে পল্লী বিদ্যুৎ এর লোডশেডিং এ জনসাধারণের ভোগান্তি।
স্টাফ রিপোর্টারঃ
গাইবান্ধা জেলা পলাশবাড়ী উপজেলা পল্লী বিদ্যুৎ এর ঘনঘন লোডশেডিং এর ফলে জনসাধারণ অতিষ্ঠ হয়ে পড়েছেন। স্কুল – কলেজ ও মাদ্রাসাগামী শিক্ষার্থীদের লেখা-পড়া সহ অফিসিয়াল কার্যক্রম বিঘ্নিত হওয়ার পাশা-পাশি ব্যবসা বানিজ্যে ধ্বস নেমেছে। এমনকি ফ্রিজে রাখা মাছ মাংস নষ্ট হয়ে যাচ্ছে।
২৪ ঘন্টার মধ্যে গড়ে ৪/৫ ঘন্টা বিদ্যুৎ পাওয়া যাচ্ছে। বাদবাকী সময় লোডশেডিং চলছে। দিনের বেলায় অধিকাংশ সময় বিদ্যুৎ না থাকায় অফিসিয়াল কার্যক্রম বিঘ্নিত হওয়ার পাশা-পাশি হাট-বাজারে ব্যবসা – বানিজ্যে মারাত্মক ব্যাঘাত ঘটছে।
এ ব্যাপারে স্থানীয়রা তাদের অভিপ্রায় ব্যক্ত করতে গিয়ে বলেন, বিদ্যুৎ এর লোডশেডিং এর ফলে সকল প্রকার কার্যক্রম প্রায় স্থবির হয়ে পড়েছে। বিগত তিন/চারদিন ২৪ ঘন্টার মধ্যে গড়ে ৪/৫ ঘন্টা বিদ্যুৎ থাকছে। বাদবাকী সময় মোমবাতি, চার্জারলাইট ও জেনারেটর নির্ভরশীল হয়ে পড়েছি। শিক্ষার্থীদের লেখা-পড়া বিঘ্নিত হচ্ছে। এবিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য সংশ্লিষ্ট বিভাগের উর্ধতন কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করছি।
© All rights reserved © 2025
Leave a Reply