
‘ সরাইল উপজেলা প্রশাসনের কাছে সরাইলবাসীর আকুল আবেদন।
এম বাদল খন্দকার (ষ্টাফ রিপোর্টায়) ব্রাক্ষনবাড়ীয়া।
উপজেলা পরিষদ চেয়ারম্যান সরাইল, উপজেলা নির্বাহী কর্মকর্তা সরাইল, সরাইল সার্কেল এবং অফিসার্স ইনচার্জ সরাইল থানা।
সরাইল কুট্টা পাড়া মোড় হইতে কালিকচ্ছ বাজার ও সরাইল বাজার মধ্যে উচালিয়াপাড়া মোড়- এই জায়গাগুলোতে প্রতিদিন সকাল দশটার পর থেকে তীব্র যানজটের সৃষ্টি হই এতে করে সাধারণ মানুষের মারাত্মক ধরনের সমস্যার সৃষ্টি হয় এমনকি ডেলিভারি রোগী পর্যন্ত, রাস্তায় ডেলিভারি হয়েছে, রোগীর গাড়ি অ্যাম্বুলেন্স ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকতে হচ্ছে এই রাস্তায়।
দুঃখজনক হলেও সত্য, সরাইল উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নানান ধরনের উদ্যোগ নেওয়া হলেও এই রাস্তার যানজট কিছুতেই কমানো যাচ্ছে না,, এই যানজটের জন্য রয়েছে যথেষ্ট কারণও,,,, যেমন রাস্তায় গাড়ি পার্কিং, মালবাহী ট্রাক, রাস্তায় ইট বালুর ব্যবসা, রাস্তার দুপাশে বিভিন্ন হকারের দোকান এবং রাস্তায় দাঁড়িয়ে যাত্রী গাড়িতে উঠানো নামানো এগুলোর কারণে মূলত এই যানজটের সৃষ্টি হয়।
সমাধানের পথ,,,,,, কুট্টাপাড়া মোড় থেকে সরাইল বাজারে যাওয়ার দুইটি রাস্তা একটি হচ্ছে পাঠানপাড়া থেকে থানা হয়ে সরাইল বাজার পর্যন্ত এই রাস্তাটি বর্তমানে খুব খাড়াপ অবস্থায় আছে, এই রাস্তাটি যদি মেরামত করে ব্যবহার করার উপযোগী করা হয় তাহলে হয়তো কিছুটা হলেও যানজট কমেবে। তাছাড়া ফুটপাতের দোকান পাঠ গুলি জরুরীভাবে বন্ধ করার প্রয়োজন।
সরাইল উপজেলার মাসিক আইন শৃঙ্খলা মিটিং এ বারবার রাস্তা নিয়ে আলোচনা হয় নানান ধরনের পরিকল্পনা করা হয় কিন্তু আজ পর্যন্ত কোন পরিকল্পনাই বাস্তবায়ন করা হয় নাই সরকারি বরাদ্দের যে অর্ধ আসে তা বিভিন্ন নেতাকর্মীদের পকেটে চলে যাই যার কারনে কোন পরিকল্প নাই বাস্তবায়ন করা সম্ভব হয় না,,,,,,, সুতরাং আমি সরাইলের একজন স্বাধীন নাগরিক হিসেবে নবাগত উপজেলা চেয়ারম্যান জনাব মোঃ শের আলম এর কাছে আকুল আবেদন নিবেদন অনুরোধ করব আপনি সরাইল বাসির হয়ে সরাইল বাসির সেবা করার দায়িত্ব নিয়েছেন, তাই দায়িত্ব মনে করে এই যানজট থেকে সরাইল বাসিকে মুক্তি দিন।
সরাইল বাসির প্রাণের দাবি আপনি এবং আপনার প্রশাসন কে সাথে নিয়ে এই যানজট সমস্যার সমাধান করবেন এটা সরাইল বাসি সকলের দাবি।
© All rights reserved © 2025
Leave a Reply