
ভোলায় ট্রাফিক দায়িত্বে নিয়োজিত আনসার সদস্যদের মাঝে ছাতা বিতরণ
মোঃ মেহেদী হাসান সুমন
সামাজিক দায়বদ্ধতা ও মানবিক কার্যক্রমের অংশ হিসেবে জাগরণ ফাউন্ডেশন, ভোলা-এর উদ্যোগে ভোলা শহরে ট্রাফিক ব্যবস্থাপনায় নিয়োজিত বাংলাদেশ আনসার প্রতিরক্ষা বাহিনীর (ভিডিপি) সদস্যদের মাঝে ছাতা বিতরণ করেছেন।
প্রচণ্ড রোদ ও বর্ষার প্রতিকূল আবহাওয়ায় দায়িত্ব পালনকারী আনসার সদস্যদের কষ্ট লাঘবের লক্ষ্যে এ উদ্যোগ গ্রহণ করা হয়। এ সময় জাগরণ ফাউন্ডেশন, এর উপদেষ্টা শাহনাজ বেগম চিনু তিনি বলেন, সমাজের নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত সদস্যদের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব।
ছাতা পেয়ে আনসার সদস্যরা কৃতজ্ঞতা প্রকাশ করেন। জাগরণ ফাউন্ডেশনের পক্ষ থেকে জানানো হয়, ভবিষ্যতেও সংগঠনটি সমাজের কল্যাণে এ ধরনের মানবিক ও জনসেবামূলক কার্যক্রম অব্যাহত রাখবে।
— জাগরণ ফাউন্ডেশন, ভোলা
“জাগো • গড়ো • বদলাও”
© All rights reserved © 2025
Leave a Reply