1. admin@pratidindurnitirtalash.com : pratidindurnitirtalash : pratidindurnitirtalash
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ১১:২৩ অপরাহ্ন

কুড়িগ্রামের মানুষের হৃদয় জয় করা ডিসি নুসরাত সুলতানা এখন যুগ্ম সচিব

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১০ জুলাই, ২০২৬
  • ৩১ Time View

কুড়িগ্রামের মানুষের হৃদয় জয় করা ডিসি নুসরাত সুলতানা এখন যুগ্ম সচিব

মোঃ জাফর আহমেদ কুড়িগ্রাম জেলা সংবাদদাতাঃ
কুড়িগ্রামের চরাঞ্চলের মানুষের কাছে তিনি শুধু একজন জেলা প্রশাসক ছিলেন না, ছিলেন আস্থার প্রতীক। ঘোড়ার গাড়ি, ভাঙাচোরা মোটরসাইকেল কিংবা পায়ে হেঁটে দুর্গম চরাঞ্চলে ছুটে গিয়ে মানুষের খোঁজ নেওয়া সেই মানবিক জেলা প্রশাসক (ডিসি) নুসরাত সুলতানা এবার পদোন্নতি পেয়ে যুগ্ম সচিব হয়েছেন। তাঁর এই অর্জনে কুড়িগ্রামবাসীর মধ্যে আনন্দ ও গর্বের আবহ সৃষ্টি হয়েছে।
নুসরাত সুলতানা ২০২৪ সালের ১৩ সেপ্টেম্বর কুড়িগ্রামের জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। পরবর্তীতে ২০২৫ সালের ৩০ আগস্ট তিনি বদলি হন। দায়িত্ব পালনকালে জেলার দুর্গম চরাঞ্চলের মানুষের জীবনমান উন্নয়ন, সরকারি সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া এবং উন্নয়ন পরিকল্পনায় নতুন দৃষ্টিভঙ্গির জন্য তিনি ব্যাপক প্রশংসা অর্জন করেন।
দেশের অন্যতম দরিদ্র জেলা কুড়িগ্রামের ১৬টি নদ-নদীবেষ্টিত চরাঞ্চলে তিনি নিয়মিত সরেজমিনে পরিদর্শন করেছেন। প্রচণ্ড রোদ, বালুচর কিংবা দুর্গম পথ—কোনো বাধাই তাঁকে মানুষের কাছে পৌঁছাতে থামাতে পারেনি। চরবাসীর জীবনসংগ্রাম কাছ থেকে দেখে তিনি জাতীয় পর্যায়ে “চর বিষয়ক মন্ত্রণালয়” গঠনের প্রয়োজনীয়তার বিষয়টি তুলে ধরেন, যা ব্যাপক আলোচনার জন্ম দেয়।
তাঁর উদ্যোগে ধরলা নদীর তীরে প্রায় ৩০ কোটি টাকার বালু ভরাট প্রকল্প এবং প্রায় দেড় কোটি টাকার প্রস্তাবিত “ডিসি পার্ক” নির্মাণের উদ্যোগ গ্রহণ করা হয়। এছাড়া সোনাহাট স্থলবন্দর থেকে ভূরুঙ্গামারী, নাগেশ্বরী, কুড়িগ্রাম, চিলমারী, গাইবান্ধা হয়ে ঢাকা পর্যন্ত রেললাইন নির্মাণের মহাপরিকল্পনাও তাঁর সময়ে গুরুত্বের সঙ্গে আলোচনায় আসে। এসব উদ্যোগ বাস্তবায়িত হলে জেলার যোগাযোগ, অর্থনীতি ও পর্যটনে ইতিবাচক পরিবর্তন আসবে বলে মনে করছেন স্থানীয়রা।
সম্প্রতি যুগ্ম সচিব পদে পদোন্নতি পেয়ে তিনি চট্টগ্রাম বিভাগে অতিরিক্ত বিভাগীয় কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছেন। তবে কুড়িগ্রামের মানুষের বিশ্বাস, কর্মস্থল বদলালেও ধরলা-ব্রহ্মপুত্রের চরাঞ্চলের মানুষের প্রতি তাঁর ভালোবাসা ও দায়বদ্ধতা অটুট থাকবে।
পদোন্নতিতে জেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তাঁকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যমেও তাঁকে নিয়ে অসংখ্য শুভকামনা ও স্মৃতিচারণমূলক পোস্ট ছড়িয়ে পড়েছে।
কুড়িগ্রামবাসীর প্রত্যাশা—নতুন দায়িত্বেও নুসরাত সুলতানা সরকার তাঁর মানবিকতা, নিষ্ঠা ও জনসেবার ধারাবাহিকতা বজায় রেখে দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2025

: :