
আলফাডাঙ্গায় চাঞ্চল্যকর সুমন হত্যা মামলার এজাহারভুক্ত আসামি কবির শেখ নারায়নগঞ্জ থেকে গ্রেপ্তার
মোঃ রাজিবুল ইসলাম রাজিব (ঢাকা ব্যুরো)
ফরিদপুরের আলফাডাঙ্গায় চাঞ্চল্যকর সুমন হত্যা মামলার এজাহারভুক্ত ৮ নম্বর আসামি কবির শেখকে (৫৫) গত রাতে গ্রেপ্তার করেছে পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে নারায়নগঞ্জ জেলার বন্দর থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত কবির শেখ আলফাডাঙ্গা উপজেলার বড়ভাগ গ্রামের মৃত হাকি শেখের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, মামলার তদন্তকারী কর্মকর্তা সমীর মজুমদার সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করেন। দীর্ঘ সময় পলাতক থাকার পর প্রযুক্তির সহায়তায় ও গোপন সংবাদের ভিত্তিতে তার অবস্থান নিশ্চিত করে পুলিশ।
আজ রবিবার (৫ জুলাই) গ্রেপ্তারকৃত কবির শেখকে ফরিদপুরের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
এ বিষয়ে আলফাডাঙ্গা থানার পুলিশ জানায়, সুমন হত্যা মামলার এজাহারভুক্ত পলাতক আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। আইনের শাসন প্রতিষ্ঠায় অপরাধীদের দ্রুত বিচারের আওতায় আনতে পুলিশ বদ্ধপরিকর।
© All rights reserved © 2025
Leave a Reply