
মানিকগঞ্জে মহানবী (সাঃ) কে ব্যা*ঙ্গ করে কুরুচিপূর্ণ বক্তব্য ফেইসবুকে প্রকাশ, বিচার দাবীতে ক্ষুব্ধ ধর্মপ্রাণ মুসল্লিরা
জাহাঙ্গীর আলম, জেলা প্রতিনিধিঃ
মানিকগঞ্জের শিবালয় উপজেলার মহাদেবপুর ইউনিয়নের কলাগাড়িয়া গ্রামে মহানবী হযরত মোহাম্মদ (সাঃ) কে ব্যাঙ্গ করে কুরুচিপূর্ণ ও ধর্ম অবমাননাকর বক্তব্য ফেইসবুকে প্রকাশ করার অভিযোগ উঠেছে মোঃ গনি মল্লিক নামের এক ব্যক্তির বিরুদ্ধে। তিনি একই গ্রামের মৃত লোকমান মল্লিকের ছেলে।
একান্ত ব্যক্তিনির্ভর সূত্রে জানা যায়, গনি মল্লিক তার ব্যক্তিগত ফেসবুক আইডি(MD Gani Mia) থেকে মহানবী (সা.) কে নিয়ে ব্যঙ্গাত্মক, আপত্তিকর ও কুরুচিপূর্ন মন্তব্য প্রচার করেছেন। অল্প সময়ের মধ্যে বিষয়টি জানাজানি হলে এলাকায় ব্যাপক ক্ষোভ ও চাঞ্চল্যের সৃষ্টি হয়। ধর্মপ্রাণ মুসল্লি ও সাধারণ মানুষ তার এমন কর্মকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান।
স্থানীয় সূত্রে জানা গেছে, তিনি পেশায় একজন মৎস্য শিকারি। পাশাপাশি দীর্ঘদিন ধরে বিভিন্নভাবে ইসলাম ধর্ম নিয়ে বিভ্রান্তিকর বক্তব্য দিয়ে আসছিলেন বলেও অভিযোগ করেন এলাকাবাসী।
তাদের দাবি, কোনো ধরনের গ্রহণযোগ্য প্রমাণ বা দালিলিক ভিত্তি ছাড়াই তিনি মহানবী (সাঃ)কে ব্যাঙ্গকরে তার সম্পর্কে মিথ্যাচার ও কুরুচিপূর্ণ শব্দবাক্য ব্যবহার করে প্রচার চালিয়ে আসছিলেন। এতে ধর্মপ্রাণ মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে চরম আঘাত লেগেছে বলে জানান তারা।
গণমাধ্যমকর্মীরা এ বিষয়ে তথ্য সংগ্রহে গেলে অভিযুক্ত গনি মল্লিক ঘর বন্ধ করে দ্রুত সেখান থেকে সরে পড়েন বলে জানা যায়।
অন্যদিকে এলাকাবাসীর দাবি, গনি মল্লিক বর্তমানে পদ্মা নদীতে মাছ ধরার কাজ করছেন এবং নিয়মিত আরিচা ঘাটে মাছ বিক্রি করতে আসেন। এত গুরুতর অভিযোগের পরও তিনি প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন এখন পর্যন্ত প্রশাসনের দৃশ্যমান কোনো পদক্ষেপ না থাকায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রা। তাঁকে দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
এ ঘটনায় শিবালয় থানায় যোগাযোগ করা হলে ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, অভিযুক্তকে আটকের চেষ্টা চলছে। অভিযোগের সত্যতা পাওয়া গেলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
© All rights reserved © 2025
Leave a Reply