
“নওগাঁর নিয়ামতপুর থানার মাদকবিরোধী অভিযানে ২০০ গ্রাম হি*রো*ই*ন সহ গ্রে*ফ*তা*র ২”
নওগাঁর নিয়ামতপুর থেকে (ভ্রাম্যমান প্রতিনিধি) মোঃ আকতার হোসেন।
১১ মে ২৬ সকাল সাড়ে ১০ টায় পুলিশ সুপার নওগাঁর দিক নির্দেশনায় নিয়ামতপুর থানার একটি বিশেষ টিম থানা এলাকার ৫ নং রসুলপুর ইউনিয়নের চৌড়াপাড়া গ্রামের নিয়ামতপুর থেকে ধানসূরা গামী পাকা রাস্তার উপর গোপন সংবাদের ভিত্তিতে চেকপোস্ট পরিচালনা করে ২ জন মোটরসাইকেল আরোহীকে ২ প্যাকেটে ১০০ গ্রাম করিয়া মোট (২×১০০) = ২০০(দুইশত) গ্রাম হিরোইন সহ আটক করা হয়।
জিজ্ঞাসাবাদে তারা তাদের নাম-ঠিকানা মোঃ মেজবাউল হক বাচ্চু (৩৮), পিতা- মোঃ মেছের আলী, সাং- বালুয়াচরি, ও মোঃ আসাদুজ্জামান নয়ন (২৬), পিতা- মোঃ গোলাম আজম, সাং- আলহাজ্ব আহমেদ আলী বিশ্বাসের টোলা, উভয় থানা- চাঁপাইনবাবগঞ্জ সদর, জেলা- চাঁপাইনবাবগঞ্জ বলিয়া জানায়। জিজ্ঞাসাবাদে তারা চাঁপাইনবাবগঞ্জ থেকে উক্ত মাদকদ্রব্য বিক্রয়ের উদ্দেশ্যে নিয়ামতপুর থানা এলাকায় বহন করার কথা স্বীকার করে।
উক্ত চেকপোস্ট হতে জব্দকৃত হিরোইন সহ মোটরসাইকেল এবং আসামী ২ জনকে থানা হেফাজতে নেওয়া হয়েছে। এ সংক্রান্তে নিয়ামতপুর থানায় একটি মামলা রুজু করার প্রস্তুতি চলছে।
© All rights reserved © 2025
Leave a Reply