1. admin@pratidindurnitirtalash.com : pratidindurnitirtalash : pratidindurnitirtalash
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
সোমবার, ০৪ মে ২০২৬, ০৯:৪৭ অপরাহ্ন

গাইবান্ধায় কোটি টাকা নিয়ে উধাও ‘তিশা ফাউন্ডেশন’ নামক কথিত এনজিও 

Reporter Name
  • Update Time : সোমবার, ৪ মে, ২০২৬
  • ২০ Time View

গাইবান্ধায় কোটি টাকা নিয়ে উধাও ‘তিশা ফাউন্ডেশন’ নামক কথিত এনজিও

 

রানা ইস্কান্দার রহমান।

 

গাইবান্ধা জেলা প্রতিনিধি।

 

গাইবান্ধা  জেলা শহরের পলাশবাড়ী – গাইবান্ধা আঞ্চলিক ব্রাদার খুব শান্তিরবাজার  মহাসড়কের

সুখশান্তির বাজারে ‘তিশা ফাউন্ডেশন’ নামে একটি কথিত এনজিও গ্রাহকদের কোটি টাকা হাতিয়ে নিয়ে রাতারাতি পালিয়ে গেছে। ১০ হাজার টাকা সঞ্চয়ে সহজ শর্তে ১লক্ষ টাকা ঋণের প্রলোভন দেখিয়ে শতাধিক ক্ষুদ্র ব্যবসায়ী ও সাধারণ মানুষের কাছ থেকে এই টাকা সংগ্রহ করা হয়।

ভুক্তভোগীরা ঋণের জন্য অফিসে গিয়ে দেখেন সেটি তালাবদ্ধ এবং ব্রাঞ্চ ম্যানেজার জসিম মিয়াসহ কর্মকর্তাদের ফোন বন্ধ।

বাড়ির মালিক জানান, গত ১৫ এপ্রিল তারা অফিস ভাড়া নেয় এবং আনুষ্ঠানিক চুক্তি হওয়ার আগেই পালিয়ে যায়।

এঘটনায় গাইবান্ধা সদর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, প্রতারক চক্রটিকে শনাক্ত ও গ্রেপ্তারে কাজ চলছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2025

: :