1. admin@pratidindurnitirtalash.com : pratidindurnitirtalash : pratidindurnitirtalash
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১০:১৩ অপরাহ্ন

সাদুল্লাপুর সরকারি ডিগ্রি কলেজের প্রিন্সিপালের বিরুদ্ধে ৩৮ জনের কাছ থেকে টাকা দাবির অভিযোগ

Reporter Name
  • Update Time : বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬
  • ১৯ Time View

সাদুল্লাপুর সরকারি ডিগ্রি কলেজের প্রিন্সিপালের বিরুদ্ধে ৩৮ জনের কাছ থেকে টাকা দাবির অভিযোগ

(সাদুল্লাপুর-গাইবান্ধা)

গাইবান্ধার সাদুল্লাপুর সরকারি ডিগ্রি কলেজের বকেয়া বিল উত্তোলনের জন্য উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তাকে “ম্যানেজ” করতে হবে—এমন অজুহাতে কলেজের ৩৮ জনের কাছ থেকে জনপ্রতি ৩০ হাজার টাকা করে দাবি করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।

অভিযোগ অনুযায়ী, প্রতিষ্ঠানটির প্রিন্সিপাল জয়নুল আবেদীন দীর্ঘদিন ধরে বকেয়া বিল পরিশোধের প্রক্রিয়া আটকে আছে উল্লেখ করে বলেন, বিল ছাড় করাতে হলে হিসাবরক্ষণ কর্মকর্তাকে ‘সন্তুষ্ট’ করতে মোটা অঙ্কের অর্থ প্রয়োজন।
এ প্রেক্ষিতে ৩৮ জনের কাছ থেকে মোট প্রায় ১১ লাখ ৪০ হাজার টাকা আদায়ের চেষ্টা করা হচ্ছে বলে দাবি ভুক্তভোগীদের।

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ভুক্তভোগী জানান, এরই মধ্যে কয়েকজন চাপ বা ভয়ে নির্ধারিত টাকার কিছু অংশ প্রদান করেছেন বলেও জানা গেছে।

ভুক্তভোগীরা ক্ষোভ প্রকাশ করে বলেন, “সরকারি বিল পেতে যদি ঘুষ দিতে হয়—এটা অত্যন্ত উদ্বেগজনক। আমরা এর সুষ্ঠু তদন্ত ও দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা চাই।”

তবে অভিযোগের বিষয়ে প্রিন্সিপাল জয়নুল আবেদীন তার ব্যবহৃত মোবাইল নম্বরে (০১৭৪৩-৯৪১৪২২) যোগাযোগ করা হলে তিনি অভিযোগ অস্বীকার করে বলেন, “আমি কারও কাছ থেকে কোনো টাকা দাবি করিনি। এ ধরনের অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন।”

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2025

: :