1. admin@pratidindurnitirtalash.com : pratidindurnitirtalash : pratidindurnitirtalash
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৬:৫১ অপরাহ্ন

সাঘাটায় ৭৫ পিস ইয়াবা ট্যাবলেট জব্দসহ (১) মাদক কারবারি গ্রেফতার

Reporter Name
  • Update Time : বুধবার, ২২ এপ্রিল, ২০২৬
  • ৪১ Time View

সাঘাটায় ৭৫ পিস ইয়াবা ট্যাবলেট জব্দসহ (১) মাদক কারবারি গ্রেফতার

 

রানা ইস্কান্দার রহমান।

 

গাইবান্ধা জেলা প্রতিনিধি।

 

গাইবান্ধার সাঘাটা উপজেলায়  মাদক বিরোধী বিশেষ অভিযানে অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য ৭৫ পিস ইয়াবা ট্যাবলেট জব্দসহ মিজানুর রহমান মিজান(৪৩) নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।

গত মঙ্গলবার (২১ এপ্রিল) বিকাল আনুমানিক সাড়ে ৪টার দিকে উপজেলার ভরতখালী ইউনিয়নের সাকোয়া ঈদগাহ মাঠের গেট সংলগ্ন এলাকা নামক স্থান থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত মিজানুর রহমান মিজান সে গাইবান্ধার সাঘাটা উপজেলার ভরতখালী ইউনিয়নের সাকোয়া গ্রামের রফিকুল ইসলামের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, বিকেল আনুমানিক সাড়ে ০৪ টার দিকে দিকে গোপন সংবাদের ভিত্তিতে মাদক বিরোধী বিশেষ অভিযানে  সাঘাটা থানা পুলিশের একটি চৌকস দল, উপজেলার ভরতখালী ইউনিয়নের সাকোয়া ইদগাহ মাঠের গেট সংলগ্ন পাকা সড়কে মাদক বিরোধী অভিযান পরিচালনা কালে অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য ৭৫ পিস ইয়াবা ট্যাবলেট জব্দসহ তাকে গ্রেফতার করে পুলিশ ।

এবিষয়ে সাঘাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহবুব আলম জানান, গোপন সংবাদ পেয়ে অভিযান পরিচালনা কালে  ইয়াবা জব্দসহ তাকে গ্রেফতার করা হয়।ধৃত আসামিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে দীর্ঘদিন ধরে মাদক কারবারির সঙ্গে সম্পৃক্ততার কথা স্বীকার করেছে। এসময় গ্রেফতারকৃত আসামিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২০১৮ অনুযায়ী মামলা দায়ের করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2025

: :