1. admin@pratidindurnitirtalash.com : pratidindurnitirtalash : pratidindurnitirtalash
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৬:৩১ অপরাহ্ন

শ্রীপুর থানা পুলিশের অভিযানে মাদকসহ চার জন গ্রেফতার।

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬
  • ৫৫ Time View

শামীম শেখ, স্টাফ রিপোর্টার

মাগুরা জেলার শ্রীপুরে পুলিশের একটি বিশেষ অভিযানে ৪ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। ২০/০৪/২০২৬ তারিখ রাতে শ্রীপুর উপজেলার বিভিন্ন এলাকায় এই অভিযান পরিচালিত হয়। শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমানের নির্দেশনায় এই অভিযান চালানো হয়।
​গ্রেপ্তারকৃতরা হলেন:
​১। মোঃ আপন আলী (২১), পিতা: সুরুজ ইসলাম, গ্রাম: কাজলী, শ্রীপুর মাগুরা।
২। মোঃ সোহান জোয়ারদার (২৬), পিতা: সুরত আলী জোয়ারদার, গ্রাম: কাজলী, শ্রীপুর মাগুরা।
৩। মোঃ মতিয়ার খন্দকার (৬৫), পিতা: মৃত ছামাদ খন্দকার, গ্রাম: বারুইপাড়া, শ্রীপুর মাগুরা।
৪। মোঃ নয়ন খা (৪৫), পিতা: মৃত মানিক খা, গ্রাম: বারুইপাড়া, শ্রীপুর মাগুরা।
​তাদের কাছ থেকে মোট ৪৮ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। আসামিদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে বলে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান জানিয়েছেন।
​স্থানীয় সূত্রে জানা গেছে, মাদক ব্যবসায়ী সোহান দীর্ঘ দিন ধরে সব্দালপুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় মাদক ব্যবসা পরিচালনা করে আসছিলেন। সোহানের সহযোগী হিসেবে মাদক ব্যবসায়ী আপন কাজ করছিলেন। গতকাল সোহান ও আপন পুলিশের হাতে গ্রেপ্তার হওয়ার পর স্থানীয় জনগণের মধ্যে স্বস্তি ফিরে এসেছে বলে জানিয়েছেন তারা।
​শ্রীপুর থানা পুলিশের এই মাদকবিরোধী অভিযান জনসাধারণের মাঝে প্রশান্তি বয়ে এনেছে। মাদকের বিরুদ্ধে পুলিশি অভিযান অব্যাহত থাকবে বলে আশ্বস্ত করেছেন শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2025

: :