1. admin@pratidindurnitirtalash.com : pratidindurnitirtalash : pratidindurnitirtalash
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৬:৪০ অপরাহ্ন

গাইবান্ধার গোবিন্দগঞ্জে ১৫ কেজি গাঁজাসহ আটক ১

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬
  • ৩৪ Time View

গাইবান্ধার গোবিন্দগঞ্জে ১৫ কেজি গাঁজাসহ আটক ১

রানা ইস্কান্দার রহমান।

 

গাইবান্ধা জেলা প্রতিনিধি।

 

‎গাইবান্ধা  গোবিন্দগঞ্জে অভিযান চালিয়ে ১৫ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। সোমবার (২০ এপ্রিল ২০২৬) রাত সাড়ে ১০টার দিকে গোবিন্দগঞ্জ পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের বুজরুক বোয়ালিয়া (হাসপাতাল মোড়) এলাকায় এ অভিযান পরিচালিত হয়।

‎এজাহারকারী ও অভিযানের নেতৃত্বদানকারী পরিদর্শক তরুণ কুমার রায় এ তথ্য নিশ্চিত করেছেন।

‎গ্রেফতারকৃত আসামি বাবুল আহমেদ (৩৭), তিনি বগুড়া জেলার বাসিন্দা। অভিযানের সময় তার ব্যবহৃত একটি লাল-কালো রঙের পালসার ১৫০ সিসি মোটরসাইকেলও জব্দ করা হয়।

‎অধিদপ্তর সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিদর্শক তরুণ কুমার রায়ের নেতৃত্বে একটি বিশেষ রেইডিং টিম ঘটনাস্থলে অবস্থান নেয়। পরে একটি মোটরসাইকেল থামিয়ে তল্লাশি চালিয়ে দুটি ব্যাগ থেকে মোট ১৫ কেজি শুকনা গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত গাঁজার আনুমানিক বাজারমূল্য প্রায় ৪ লাখ ৫০ হাজার টাকা। এছাড়া জব্দকৃত মোটরসাইকেলের মূল্য প্রায় ২ লাখ টাকা, ফলে মোট আলামতের মূল্য দাঁড়ায় প্রায় ৬ লাখ ৫০ হাজার টাকা।

‎অভিযানের সময় উপস্থিত সাক্ষীদের সম্মুখে আলামত জব্দ করা হয় এবং নমুনা সংগ্রহ করে রাসায়নিক পরীক্ষার জন্য সংরক্ষণ করা হয়েছে।

‎এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) সারণির ১৯(গ) ধারায় গোবিন্দগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। মামলার তদন্ত কার্যক্রম মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, গাইবান্ধা জেলা কার্যালয় পরিচালনা করবে।

‎পরিদর্শক তরুণ কুমার রায় জানান, মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2025

: :