
গাইবান্ধায় ১৫০ এসএসসি পরীক্ষার্থীর প্রবেশপত্রে ভু’ল, দি’শেহারা শিক্ষার্থী ও অভিভাবক।
রানা ইস্কান্দার রহমান।
গাইবান্ধা জেলা প্রতিনিধি।
গাইবান্ধার ফুলছড়ি উপজেলার কঞ্চিপাড়া এমএইউ একাডেমিক বিদ্যালয়ের ২১২ জন শিক্ষার্থী এবারের এসএসসি পরীক্ষায় অংশ নেওয়ার কথা রয়েছে। আগামীকাল ২১ এপ্রিল থেকে সারা দেশে একযোগে এসএসসি পরীক্ষা শুরু হবে।
কিন্তু পরীক্ষার আগমুহূর্তে প্রবেশপত্র হাতে পেয়ে বড় ধরনের বিপাকে পড়েছে এই প্রতিষ্ঠানের ১৫০জন শিক্ষার্থী। বিদ্যালয় থেকে প্রবেশপত্র সংগ্রহ করতে গিয়ে দেখা যায়, অধিকাংশ প্রবেশপত্রেই রয়েছে নানা ধরনের গুরুতর ভুল। কারো মা-বাবার নাম ভুল, কোথাও পুরুষ শিক্ষার্থীর স্থানে দেওয়া হয়েছে নারী শিক্ষার্থীর ছবি, আবার কোথাও ছেলের ছবির জায়গায় মেয়ের ছবি সংযুক্ত করা হয়েছে। এমনকি অনেক শিক্ষার্থী বিজ্ঞান বিভাগে পড়াশোনা করলেও প্রবেশপত্রে তাদের মানবিক বিভাগ উল্লেখ করা হয়েছে।
এ পরিস্থিতিতে দি’শেহারা হয়ে পড়েছেন পরীক্ষার্থী ও অভিভাবকরা। তারা দ্রুত এসব ভুল সংশোধন করে সঠিক প্রবেশপত্র প্রদানের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।
এ বিষয়ে বিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, প্রবেশপত্রে থাকা ভুলগুলো ইতোমধ্যে শনা’ক্ত করা হয়েছে এবং দ্রুত সংশোধনের জন্য সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের সাথে যোগাযোগ করা হয়েছে। পরীক্ষার্থীরা যাতে নির্ভয়ে পরীক্ষায় অংশ নিতে পারে, সে লক্ষ্যে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলেও তারা আশ্বাস দিয়েছেন।
© All rights reserved © 2025
Leave a Reply