1. admin@pratidindurnitirtalash.com : pratidindurnitirtalash : pratidindurnitirtalash
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০২:২৯ পূর্বাহ্ন

গোবিন্দগঞ্জে নীতিবান শিশু, সুখী বাংলাদেশ প্রকল্প বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : রবিবার, ১২ এপ্রিল, ২০২৬
  • ৪২ Time View

গোবিন্দগঞ্জে নীতিবান শিশু, সুখী বাংলাদেশ প্রকল্প বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত

 

রানা ইস্কান্দার রহমান।

 

গাইবান্ধা জেলা প্রতিনিধি।

 

গাইবান্ধার গোবিন্দগঞ্জে “নীতিবান শিশু, সুখী বাংলাদেশ” প্রাথমিক শিক্ষা উন্নয়ন প্রকল্প বিষয়ক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

১২ এপ্রিল রবিবার ২০২৬ ইং বিকালে উপজেলা কনফারেন্স রুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইয়াসমিন সুলতানা-এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাইবান্ধা জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি এ কে এম হেদায়েতুল ইসলাম,

এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবুল বাশারসহ প্রাথমিক শিক্ষা অফিসের কর্মকর্তা কর্মচারীগন।

সভায় উপজেলার ১৫টি “নীতিবান শিশু স্কুল”-এর প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকবৃন্দ অংশগ্রহণ করেন।

বক্তারা শিক্ষার্থীদের নৈতিকতা, শৃঙ্খলা ও মানবিক মূল্যবোধ গড়ে তোলার উপর গুরুত্বারোপ করেন এবং প্রকল্পের কার্যক্রম সফলভাবে বাস্তবায়নে সকলের সহযোগিতা কামনা করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2025

: :