1. admin@pratidindurnitirtalash.com : pratidindurnitirtalash : pratidindurnitirtalash
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০২:২১ পূর্বাহ্ন

শ্যামনগরে বনদস্যুর গুলিতে কাঁকড়া শিকারী গুলিবিদ্ধ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২৬
  • ২১ Time View

শ্যামনগরে বনদস্যুর গুলিতে কাঁকড়া শিকারী গুলিবিদ্ধ

মোঃ আজগার আলী, জেলা প্রতিনিধি, সাতক্ষীরা:
সাতক্ষীরার সুন্দরবনে বনদস্যুদের গুলিতে আতিয়ার রহমান (৬৫) নামে এক জেলে গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়েছেন। মঙ্গলবার (৭ এপ্রিল) সকাল ১০টার দিকে সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের কলাগাছিয়া মুল্লি খালের ভারানির মুখ এলাকায় এ ঘটনা ঘটে।
আহত আতিয়ার রহমান শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনী ইউনিয়নের মৃত মান্দার গাজীর ছেলে। তিনি দীর্ঘদিন ধরে সুন্দরবনে কাঁকড়া আহরণ করে জীবিকা নির্বাহ করে আসছিলেন।
সহযোগী জেলেদের বরাত দিয়ে জানা যায়, প্রতিদিনের মতো মঙ্গলবার সকালেও আতিয়ার রহমানসহ কয়েকজন জেলে সুন্দরবনের ভেতরে কাঁকড়া শিকারে যান। তারা কলাগাছিয়া মুল্লি খালের ভারানির মুখ এলাকায় পৌঁছালে হঠাৎ বনদস্যুদের একটি সশস্ত্র দল সেখানে উপস্থিত হয়। কোনো ধরনের পূর্ব সতর্কতা ছাড়াই দস্যুরা জেলেদের লক্ষ্য করে গুলি ছুড়তে শুরু করে। এতে আতিয়ার রহমান গুলিবিদ্ধ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন।
এ সময় আতঙ্কিত হয়ে পড়েন তার সাথে থাকা অন্যান্য জেলেরা। পরে তারা ঝুঁকি নিয়ে আহত আতিয়ার রহমানকে উদ্ধার করে দ্রুত নিরাপদ স্থানে নিয়ে আসেন। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য তাকে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
এ ঘটনায় সুন্দরবনে কাঁকড়া ও মাছ আহরণে যাওয়া জেলেদের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে। স্থানীয় জেলেরা জানান, বনদস্যুদের দৌরাত্ম্য আবারও বেড়ে যাওয়ায় তারা জীবনের ঝুঁকি নিয়ে জীবিকা নির্বাহ করতে বাধ্য হচ্ছেন। তারা দ্রুত বনদস্যুদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।
এ বিষয়ে বনবিভাগের বুড়িগোয়ালিনী স্টেশন কর্মকর্তা ফজলুল হক জানান, বেলা ১২টার দিকে গুলিবিদ্ধ অবস্থায় আতিয়ার রহমান তাদের অফিসে আসেন। তাৎক্ষণিকভাবে তাকে চিকিৎসার জন্য শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। একই সঙ্গে বিষয়টি শ্যামনগর থানা পুলিশ ও কোস্ট গার্ডকে অবহিত করা হয়েছে।
শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান জানান, আহত জেলের খোঁজখবর নিতে হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে এবং ঘটনাটি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2025

: :