1. admin@pratidindurnitirtalash.com : pratidindurnitirtalash : pratidindurnitirtalash
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ০২:৩৮ অপরাহ্ন

গাইবান্ধা জেলার বিভিন্ন স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘদিন ধরে চলমান অনিয়ম ও অব্যবস্থাপনা রোধসহ ৫ দফা দাবিতে স্মারকলিপি প্রদান 

Reporter Name
  • Update Time : সোমবার, ৩০ মার্চ, ২০২৬
  • ৫৪ Time View

গাইবান্ধা জেলার বিভিন্ন স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘদিন ধরে চলমান অনিয়ম ও অব্যবস্থাপনা রোধসহ ৫ দফা দাবিতে স্মারকলিপি প্রদান

 

রানা ইস্কান্দার রহমান।

 

গাইবান্ধা জেলা প্রতিনিধি।

 

গাইবান্ধা জেলার বিভিন্ন স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘদিন ধরে চলমান অনিয়ম ও অব্যবস্থাপনা রোধসহ ৫ দফা দাবিতে স্মারকলিপি প্রদান করা হয়েছে।

সোমবার (৩০ মার্চ) গাইবান্ধা সিভিল সার্জন বরবারে সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার-পরিকল্পনা কর্মকর্তা নুরুল হুদার হাতে স্মারকলিপি প্রদান করেন গাইবান্ধা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সংগঠনের সংগঠক অতনু সাহা।

স্মারকলিপিতে উল্লেখ করা হয়- গাইবান্ধা জেলার বিভিন্ন স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘদিন ধরে চলমান অনিয়ম, অব্যবস্থাপনা ও দায়িত্বহীনতার ফলে সাধারণ জনগণ ন্যূনতম ও কাঙ্ক্ষিত স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হচ্ছে। সাম্প্রতিক সময়ে প্রাপ্ত সুনির্দিষ্ট অনিয়মের অভিযোগ পরিস্থিতির গভীরতা ও গুরুত্বকে আরও স্পষ্টভাবে তুলে ধরেছে, যা অত্যন্ত উদ্বেগজনক।

এমতাবস্থায়, জনস্বার্থে এবং স্বাস্থ্যসেবার মান রক্ষার্থে আউটসোর্সিংয়ের মাধ্যমে নিয়োগপ্রাপ্ত ৭২ জন কর্মীর মধ্যে দীর্ঘদিনের অভিজ্ঞ ও পুরনো কর্মীদের যথাযথ মূল্যায়ন ও ন্যায্য অধিকার নিশ্চিত করতে হবে। কেএসএফ ট্রেড লিমিটেডের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে হবে। জেলার সকল স্বাস্থ্য কমপ্লেক্সে পর্যাপ্ত, মানসম্মত ও নিরবচ্ছিন্ন ওষুধ সরবরাহ নিশ্চিত করাও জরুরি। রোগীদের জন্য সরবরাহকৃত খাদ্যের গুণগত মান নিশ্চিত করে মানবিক ও স্বাস্থ্যসম্মত সেবার পরিবেশ বজায় রাখা আবশ্যক। সেইসঙ্গে স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে নেশাজাতীয় কার্যক্রম সম্পূর্ণরূপে বন্ধ করে একটি নিরাপদ, শৃঙ্খলাবদ্ধ ও সেবাবান্ধব পরিবেশ নিশ্চিত করতে হবে।

এ বিষয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন,গাইবান্ধা জেলার সংগঠক অতনু সাহা বলেন, জনস্বার্থ রক্ষার লক্ষ্যে সিভিল সার্জনকে স্মারকলিপি দিয়েছি। যা কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানাচ্ছি। অন্যথায় জনস্বার্থে প্রয়োজনীয় গণতান্ত্রিক কর্মসূচি গ্রহণে আমরা বাধ্য হবো।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2025

: :